ভারতকে পিছনে রেখে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান, ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য লেখা রয়ে যাবে

ভারতকে পিছনে রেখে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান, ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য লেখা রয়ে যাবে

ইংল্যান্ডের চলতি পাকিস্তান সফরে দুই দল একের পর এক যা ম্যাচ খেলছে তা শুধু সেই দেশের ক্রিকেটপ্রেমীদেরই মনোরঞ্জন করছে না বরং ঐতিহাসিক সাত ম্যাচের টি-২০ সিরিজটির প্রতিটা ম্যাচ অন্য মাত্র পাচ্ছে দুই দলের ক্রিকেটারদের দক্ষতার কারণে।

ভারতকে পিছনে রেখে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান, ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য লেখা রয়ে যাবে

দ্বিতীয় ম্যাচে রেকর্ড তৈরি করে প্রথম উইকেটে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের পার্টনার, দুই জনের ইনিংস পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন দীর্ঘ দিন, তেমনই মনে রাখবেন চতুর্থ টি-২- ম্যাচটিও।

রবিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে পরাজিত করে পাকিস্তান। নাটকীয় ভাবে ম্যাচের পট পরিবর্তন ঘটিয়ে সিরিজে সমতা (২-২) ফিরিয়ে আনে পাকিস্তান।

বাবর আজমের দলের দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শেষ দুই ওভারে প্রয়োজন ৯ রান, হাতে ছিল তিন উইকেট। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে হারিফ রউফকে ইংল্যান্ডের ব্যাটসম্যান বাউন্ডারির বাইরে চারের জন্য পাঠালে ১০ বলে ইংল্যান্ডের তখন প্রয়োজন মাত্র ৫ রান। এই পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ বলে দুই ২ উইকেট তুলে নেন হারিস। শেষ ওভারে রিসে টপলিকে রান আউট করে কার্যত হারা ম্যাচ পকেটে পুরে নেয় পাকিস্তান।

শুধু রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নেয়নি পাকিস্তান, তৈরি করেছে নতুন বিশ্ব রেকর্ড। রবিবার বিশ্বের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ফরম্যাটে ২০০টি টি-২০ ম্যাচে খেলে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ২০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার নজির স্থাপন করেছে পাকিস্তান। পরিসংখ্যানের দিক দিয়ে এই সংখ্যক ম্যাচের মধ্যে ৬০ শাতংশের বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। ২০০-এর মধ্যে ১২২টি ম্যাচে জয় পেয়েছে প্রতিবেশী দেশটি। সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার তালিকায় দুইয়ে রয়েছে ভারত। এখনও পর্যন্ত ভারতীয় দল আন্তর্জাতিক স্তরে ১৮২টি ম্যাচ খেলেছে যার মধ্যে জিতেছে ১১৬টিতে। ফলে ভারতের জয়ের শতাংশ পাকিস্তানের থেকে অনেকটাই বেশি। প্রথম ২০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার ফলে ইতিহাসের পাতায় লেখা রয়ে যাবে পাকিস্তানের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+