Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিজ্ঞ শোয়েব-সরফরাজকে বাইরে রেখেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ

টি২০ ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক শোয়েব মালিক ও প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে বাইরে রেখেই ২০ ওভারের বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান। দলে হারিস রউফ ও মহম্মদ হাফিজকে অন্তর্ভূক্ত করা হয়েছে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে তৈরি বাবর আজম নেতৃত্বাধীন এই পাকিস্তান দল আগামী টি২০ বিশ্বকাপে কেমনল পারফরম্যান্স করেন, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। অন্যদিকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অভিজ্ঞ শোয়েব মালিকের না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন পাক ক্রিকেট মহলের একটা অংশ।

অভিজ্ঞ শোয়েব-সরফরাজকে বাইরে রেখেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য সোমবার ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম সাংবাদিক বৈঠক করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। শোয়েব মালিক ও সরফরাজ আহমেদকে বাদ দিলেও দলের নাকি সদস্যেরক মধ্যে নেই তেমন কোনও অপরিচিত মুখ। দলে পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দুই জন উইকেটরক্ষক, চার জন অল রাউন্ডার ও চার জন ফাস্ট বোলারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। রিজার্ভ ক্যাটেগরিতে চার জনের নাম ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের হয়ে টি২০তে ১১৬টি ম্যাচ খেলে ২৩৩৫ রান করা শোয়েব মালিককে এই ফর্ম্যাটের স্পেশালিস্ট বলে চিহ্নিত করা হয়। অন্যদিকে দেশকে দুটি টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সরফরাজ আহমেদের অভিজ্ঞতাকে কাজে না লাগানোর যে সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়েছে, তা বুমেরাং হতে পারে বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ।

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। সম্প্রতি টি২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি। সে অনুযায়ী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে পাকিস্তান।

পাকিস্তানের টি২০ বিশ্বকাপের দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিনশাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ।

রিজার্ভ - ফকর জামান, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+