PAK vs WI: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার, পাকিস্তানের বিরুদ্ধে বিরলতম নজির ওয়েস্ট ইন্ডিজের
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে পাকিস্তান। মূলতানের ঘূর্ণি পিচে ক্যারিবিয়ানদের হেলায় হারিয়েছে পাকিস্তান দল। কিন্তু হারলেও টেস্ট ক্রিকেটে একটি বিরলতম রেকর্ড সৃষ্টি করেছেন ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হয়েছে।
১৪৮ বছরের টেস্টে ইতিহাসে এমন নজির আগে কখনও হয়নি, যা হল মূলতানে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে। মুলতানের স্পিনিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে বন্দি করে পাকিস্তান ম্যাচ জিতে নিয়েছে তিন দিনের মধ্যেই। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। ফলে পাকিস্তান ম্যাচ ১২৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে।

৯ নম্বরে ব্যাট করতে নামা গুডাকেশ ১৯ রান করেন, ওয়ারিকান সর্বোচ্চ ৩১ রান করেন, জায়ডেন ২২ রান করেন। এটা টেস্টে তৃতীয়বার হল যেখানে সর্বোচ্চ দুই স্কোরার হল শেষ দুই ব্যাটার। সব মিলিয়ে মুলতানের ম্যাচটিতে হয়েছে ১০৬৪ বল, যা পাকিস্তানের মাটিতে ফল হওয়া সবচেয়ে কম বলের টেস্ট। আগামী ২৫ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।












Click it and Unblock the Notifications