PAK vs WI: বুড়ো হাড়ে ভেল্কি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন নোমান আলি
কথায় আছে বুড়ো হাড়ে ভেল্কি। এই প্রবাদ বাক্যটাই যেন সত্যি প্রমাণ করলেন পাকিস্তানে ক্রিকেটার নোমান আলি। পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন একাধিক কিংবদন্তি স্পিনার। কিন্তু লাল বলের ক্রিকেটে কেউই হ্যাটট্রিক করতে পারেননি। সেই বিরল কৃতিত্ব অর্জন করেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন নোমান আলি।
৩৮ বছর বয়সী নোমানই প্রথম পাকিস্তানী স্পিন বোলার যিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন। পাকিস্তানে প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন নোমান।। মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পর পর তিন ক্যারিবিয়ান ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠালেন নোমান আলি, সেই সঙ্গে প্রথম পাক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন।

ইনিংসের ১১তম ওভারের প্রথম তিন বলে নোমান পর পর আউট করলেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে। এরফলেই হ্যাটট্রিকের মাইলফলর স্পর্শ করলেন ৩৮ বছর বয়সী এ বোলার। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনও বোলার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।
এখানেই শেষ নয় এই হ্যাটট্রিকে নোমান করেছেন আরও একটি রেকর্ড সৃষ্টি করেছেন । ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন। ৩৮ বছর ১৩৯ দিনে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। ৭৩ বছর ধরে টেস্ট খেলছে পাকিস্তান দল। দীর্ঘ এই সময়ে পাকিস্তানের হয়ে অনেক বোলার হ্যাটট্রিক করলেও টেস্টে কখনই এই স্বাদ পাননি কোনো স্পিনার।
পাশাপাশি টেস্টে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন নোমান। এর আগে হ্যাটট্রিক করা পাকিস্তানের চার বোলারই ছিলেন পেসার। ওয়াসিম আক্রম দুইবার হ্যাটট্রিক করেছেন। এছাড়া আব্দুর রাজ্জাক, মহম্মদ শামি ও নাসিম শাহ টেস্টে এই কীর্তি গড়েছেন।
১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জাভেদ মিয়াঁদাদদের দলের বিপক্ষে বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের স্পিনার অলক কাপালি হ্যাটট্রিক করেন পেশোয়ারের । পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিক হয়েছিল ২০২০ সালে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেন নাসিম শাহ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications