PAK vs BAN: হৃদয় জিতলেন মুশফিকুর, ম্যাচ সেরার আর্থিক পুরস্কার বন্যাদুর্গতদের দান করার সিদ্ধান্ত
বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশ জুড়ে চলছে সংকট। গত ৫ অগাস্ট নির্বাচিত শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশে রাজনৈতিক সংকটের সঙ্গেই এবার প্রাকৃতিক দুযোর্গও শুরু হয়েছে। বাংলাদেশের একাধিক জেলা বন্যায় বির্পযস্ত। কঠিন এই সময়ে ক্রিকেট কিছুটা টাটকা বাতাস নিয়ে এল বাংলাদেশবাসীর মনে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে জয় পেল পদ্মাপারের দেশ।বিদেশের মাটিতে খুব বেশি জয় পায়নি বাংলাদেশ।
পাকিস্তান সফরে প্রথম টেস্ট চলাকালীন বাংলাদেশ ক্রিকেটারদের ব্যথিত করে দেশের বন্যাদুর্গত মানুষদের অবস্থা। দেশ থেকে দূরে থাকলেও মুশফিকুর, নাজমুল হোসেনদের মন ছিল অস্থির। যদিও সব মানসিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে ইতিহাস গড়ল। তারা রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে ১০ উইকেটে পরাজিত করে পাকিস্তানকে।

টেস্ট জিতে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মুশফিকুর বলেন, 'আমি একটা ঘোষণা করতে চাই। এই টাকা আমি বাংলাদেশের বন্য দুর্গতদের দান করলাম।' শুধু ম্যাচ নয়, দেশের মানুষের মনও জিতে নিলেন মুশফিকুর। একইসঙ্গে মুশফিকুর বলেন, এটা আমার জীবনের সেরা ইনিংস। কারণ বিদেশের মাটিতে আমরা তেমন ভাল খেলতে পারিনি। সব ক্রিকেটারেরা এই সিরিজ়ের জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছিল। এই সিরিজ়ের আগে আমরা আড়াই মাস সময় পেয়েছিলাম।
বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, বন্যাকবলিত এলাকাগুলিতে শুকনো খাবার এবং পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। অনেক জায়গায় আবার স্বেচ্ছাসেবীরা ত্রাণ পৌঁছে দিতে পারছেন না। সরকারি হিসাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে বন্যায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
'টেস্টে এই প্রথম পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই প্রথম পাকিস্তানে টেস্ট জিতল বাংলাদেশ। এই প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেল বাংলাদেশ। এই প্রথম দেশের মাটিতে দশ উইকেটে টেস্ট হারল পাকিস্তান। নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমরা আজকের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ করছি।












Click it and Unblock the Notifications