গৌতম গম্ভীরের ক্রিকেট কেরিয়ার শেষ করেছিলেন, দাবি পাক বোলারের

ভারতের দু'বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরের ওডিআই কেরিয়ার শেষ করেছিলেন তিনি। ওয়াঘার ওপার থেকে এমন বিস্ফোরক দাবি করলেন পাক পেসার মহম্মদ ইরফান।

ভারতের দু'বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরের ওডিআই কেরিয়ার শেষ করেছিলেন তিনি। ওয়াঘার ওপার থেকে এমন বিস্ফোরক দাবি করলেন পাক পেসার মহম্মদ ইরফান।

৭ ফুটের এই ক্রিকেটার কেরিয়ারের সেরা সময়ে অনেক ব্যাটসম্যানকেই সমস্যায় ফেলেছিলেন। সেই স্মৃতি ফিরিয়ে এনে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে ইরফান বলেছেন, '২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে গৌতম গম্ভীরের ওডিআই কেরিয়ার শেষ করে দিয়েছিলাম। ওকে ঐ সিরিজে ৪ বার আউট করি।

সেই তিন ওডিআইয়ে গম্ভীরের রান ছিল যথাক্রমে

সেই তিন ওডিআইয়ে গম্ভীরের রান ছিল যথাক্রমে

২০১২ সালের সেই সিরিজে, চেন্নাইয়ে ইরফানের বলে ৮ রানে আউট হয়েছিলেন গৌতম গম্ভীর। ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বাঁ-হাতি ওপেনার মাত্র ১১ রানে আউট হন। এরপর সিরিজের শেষ ওডিআই ম্যাচে ফের ইরফানের শিকার হন গম্ভীর। সেবার ১৫ রান করে ফিরেছিলেন তিনি। এছাড়া নীল জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হতশ্রী পারফর্ম্যান্স করেন গম্ভীর।

গম্ভীরের বাদ পড়া

গম্ভীরের বাদ পড়া

পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে এই সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েছিলেন গৌতম গম্ভীর।

গম্ভীরকে নিয়ে ইরফান যা বলেছেন

গম্ভীরকে নিয়ে ইরফান যা বলেছেন

পাক মিডিয়া চ্যানেলে মহম্মদ ইরফান বলেছেন, ' ২০১২ সালে সেই সিরিজের কথা আমার ভালো মনে আছে। সেবার সব ভারতীয় ব্যাটসম্যানরাই আমার বোলিংয়ের বিরুদ্ধে সমস্যায় পড়েছিল। আমার উচ্চতার জন্য বাড়তি বাউন্সের সুবিধে পাচ্ছিলাম। সেকারণেই ভারতীয় ব্যাটসম্যানরা আমার বিরুদ্ধে সুবিধে করে উঠতে পারেনি। গম্ভীর সেই সিরিজে আমার ফাঁদে পা দিয়ে একাধিকবার আউট হয়। সেই সিরিজের বারবার আউট হওয়ার পরই দল থেকে বাদ পড়ে গম্ভীর।'

গম্ভীরের শেষ ম্যাচ

গম্ভীরের শেষ ম্যাচ

সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচই গম্ভীরের কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি লড়াই। গম্ভীর শেষ ওডিআই খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৩ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+