৪ মুকুট জয়ী নাইট রাইডার্সের কৃতিত্বে গর্বিত শাহরুখ দিলেন আবেগঘন বার্তা

চারের মুকুট পরা নাইট রাইডার্সের কৃতিত্বে গর্বিত শাহরুখ দিলেন আবেগঘন বার্তা

চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জেতা ত্রিনবাগো নাইট রাইডার্সের কৃতিত্বে গর্বিত হয়েছেন মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। এই সাফল্যের পর কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্র্যাভোদের আবেগঘন শুভেচ্ছা বার্তা লিখতে ভোলেননি কিং। টিকেআর কোচ ব্রেন্ডন ম্যাককুলামকের উদ্দেশে শাহরুখের বিশেষ বার্তা মুগ্ধ করেছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের।

শাহরুখ খানের বার্তা

শাহরুখ খানের বার্তা

সিপিএল ২০২০-এর ফাইনালে সেন্ট লুসিয়া স্টারসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের দুর্দান্ত জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন মালিক শাহরুখ খান। বলিউড বাদশা লিখেছেন, 'আমি টিকেআর উই রুল'। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্র্যাভো, ডোয়েন ব্র্যাভোরা তাঁকে গর্বিত করেছেন বলে লিখেছেন কিং খান। চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতি সদস্যকে বুক ভরা ভালোবাসা পাঠিয়েছেন শাহরুখ খান।

ম্যাককুলামকে বার্তা শাহরুখ

ম্যাককুলামকে বার্তা শাহরুখ

নিউজিল্যান্ড তথা কেকেআরের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের কোচিংয়েই চতুর্থ বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। একই ফলাফল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও ঘটবে বলে আশাবাদী মালিক শাহরুখ খান। এই দলেরও প্রধান প্রশিক্ষক ব্রেন্ডন ম্যাককুলামকে আইপিএলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন শাহরুখ।

নাইট রাইাডার্সের জয়

নাইট রাইাডার্সের জয়

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে আগে ব্যাট করে ১৫৪ রান তুলতে সক্ষম হয়েছিল সেন্ট লুসিয়া স্টারস। জবাবে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে সিপিএল ফাইনাল জিতে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। জয়ী দলের হয়ে ৮৪ রান করেন ওপেনার লেন্ডল সিমন্স। ৪ উইকেট নেন অধিনায়ক কাইরন পোলার্ড।

চারের রেকর্ড নাইটদের

চারের রেকর্ড নাইটদের

চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে বাকি দলগুলির থেকে ব্যবধান বাড়িয়ে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। একই সঙ্গে টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল মিলিয়ে টানা ১২টি ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়লেন কাইরন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+