অপরাধী গানে মাতোয়ারা বাংলাদেশ ক্রিকেট টিম, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
‘অপরাধী’র সুরে কাবু গোটা বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়েছে অপরাধী গানটি। সম্প্রতি টুম্পা খান নামে বাংলাদেশের এক কিশোরী ‘অপরাধী’ নামে গানটির ডার্বিং করেন।
'অপরাধী'র সুরে কাবু গোটা বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়েছে অপরাধী গানটি। সম্প্রতি টুম্পা খান নামে বাংলাদেশের এক কিশোরী 'অপরাধী' নামে গানটির ডার্বিং করেন। আর এর পরেই গানটি ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। গানটি গাওয়া হয়েছে ভাটিয়ালী সুরে।

ইতিমধ্যেই এই গানের সৌজন্যে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন টুম্পা। তবে, অপরাধী গান বাংলাদশেরে সাধারণ মানুষের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকল না, তা ছড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট টিমের ড্রেসিংরুমেও।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsakib.ummeyalhasan%2Fvideos%2F988883154614211%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
আফগানিস্তান 'এ' দলের বিরুদ্ধে ম্যাচ শেষে ড্রিসিংরুমে পৌছে 'মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে' গানের সুরে এবং কথায় মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু গান গাওয়াই নয়, চলে টেবিল বাজিয়ে যোগ্য সঙ্গতও। কেউ কেউ তো আবার ব্যাট উচিয়ে, নাচের মুদ্রায়স মেতে ওঠেন অপরাধীর তালে।
ভিডিওটি, প্রথম ফেসবুকে পোস্ট করেন বাংলদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
দেখে নিন সেই ভিডিও।












Click it and Unblock the Notifications