Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমুদ্র সৈকতে ভিন্ন মুডে, তারকা ক্রিকেটারের বোনের নতুন হিরো এখন রিঙ্কু

দাদার সঙ্গে চলছে সারার প্রেমের গুঞ্জন। পিছিয়ে নেই বোনও। শুভমান গিলের বোন শাহনীলের সঙ্গে এবার জুড়ে গেল কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের নাম। সম্প্রতি নাইট তারকাকে হিরো বলে প্রকাশ্যে উল্লেখ করে সেই জল্পনার মাত্রাকে কয়েকগুণ নিজেই বাড়িয়েছেন শাহনীল।

আইপিএল শেষে আলিগড়ে গ্রামের বাড়িতে কয়েক দিন আগে ফিরেছিলেন রিঙ্কু। তারপর ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপ।যেখানে গিয়ে সমুদ্র সৈকতে স্নান করার নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কেকেআরের নতুন তারকা। সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে হতবাক সকলেই।

রিঙ্কু

সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট। রিঙ্কুর মাচো লুক নেট দুনিয়ায় রীতিমত আগুন ধরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু ছবি পোস্ট করার সঙ্গেই সঙ্গেই কমেন্টের বন্যা বইতে শুরু করে। তবে সবাইকে অবাক করে নজরকাড়া মন্তব্য করেছেন শুভমানের বোন।

মলদ্বীপে গিয়েই রিঙ্কু পুল সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে রিঙ্কু তাঁর সিক্স প্যাক অ্যাবস ফ্লন্ট করে, ছবিতে ক্যাপশন দিয়েছিলেনন, 'অ্যাডিক্টিভ কন্টেন্ট অ্যাহেড'! আর এই ছবিতে সুন্দরী শাহনীল এসে কমেন্ট করেছেন 'ও হিরো'! এই কমেন্টই ঝড় তুলে দিয়েছে।

https://www.instagram.com/p/CtD7_-ILWC-/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

আসলে কেকেআরে বেশ কয়েক বছর খেলেছেন শুভমান গিল। সেই সময় শুভমান গিলের পাশাপাশি শাহনীল গিলের সঙ্গেও বন্ধুত্বও হয়ে যায় রিঙ্কু সিংয়ের। সেই বন্ধুত্ব থেকেই এই কমেন্ট।

শাহনীল যেমন সুন্দরী, তেমনই স্টাইলিশ। ছবি-রিলসে মাতিয়ে রাখেন ইনস্টাগ্রাম। ৭১ হাজার ৬০০ ফলোয়ার্স তাঁর অ্যাকাউন্টে। শাহনীল ঘুরতে যাওযার ছবি থেকে শুরু করে পার্টি করার ছবি পোস্ট করেন। তাঁর জীবনের প্রতিচ্ছবিই পাওয়া যায় ইনস্টায়। প্রাচ্য থেকে প্রাশ্চাত্য। সবরকমের পোশাকই পরেন শাহনীল।

রিঙ্কু

এখন প্রশ্ন হচ্ছে, রিঙ্কু কি মালদ্বীপের মতো অপূর্ব জায়গায় একাই ছুটি কাটাতে গিয়েছেন? নাকি সঙ্গে রয়েছে কোনও সঙ্গীনি? অনুরাগীদের প্রশ্ন, একা গেলে ছবিগুলিই কে তুলছেন? সিক্সার কিং রিঙ্কু সিংয়ের মহিলা অনুরাগীর অভাব নেই। কিন্তু ক্রিকেটে নিবেদিত প্রাণ রিঙ্কুর কোনও বান্ধবীর খোঁজ পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+