বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি, ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে টুইট রাহুল গান্ধীর

ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে টুইট রাহুল গান্ধীর

দুবাইতে টি২০ ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত, তার ওপর নিউজিল্যান্ডের কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেটার সহ তাঁদের পরিবারকেও। আর তার জেরে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ৯ মাসের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ায় ক্ষুব্ধ গোটা দেশ। আসলে দলের সতীর্থ মহম্মদ শামির পাশে দাঁড়ানোর জন্যই এই ঘটনা ঘটল বিরাটের সঙ্গে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর দিল্লির মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে এবং দিল্লি পুলিশের থেকে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এবার বিরাটদের সমর্থনে এগিয়ে আসতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।

বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি, ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে টুইট রাহুল গান্ধীর

বিরাটকে উদ্দেশ্য করে টুইটে রাহুল গান্ধী লিখলেন, '‌প্রিয় বিরাট, ওদের মন ঘৃণায় ভরা, কারণ ওদের কেউ কখনও ভালোবাসা দেয় নি ৷ ওদের মাফ করো ৷ টিমকে রক্ষা করো ৷’ এর আগেও রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল শামিকে সমর্থন করতে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের হারের পর মহম্মদ শামিকে নিয়ে কটূক্তিতে ভরে যায় টুইটার ৷ তাঁকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন ভারতীয় দলের কিছু উগ্র সমর্থক ৷ সেই সময় রাহুল গান্ধী শামির সমর্থনে টুইটে বলেছিলেন, '‌মহম্মদ শামি আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই মানুষগুলো ঘৃণায় পরিপূর্ণ কারণ ওদের কেউ কখনও ভালবাসেনি। ওদের ক্ষমা করো।’‌ মূলত, বিরাট ও শামি দু’‌জনের ক্ষেত্রেই একই ধরনের টুইট করেন রাহুল। শুধু রাহুল গান্ধী নন, বিরাটের পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তী ইনজামাম–উল–হক। বিরাটের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, '‌আমি শুনেছি কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে হবে দিনের শেষে এটা একটা খেলা। আমরা হয়তো আলাদা দেশের প্রতিনিধিত্ব করছি, তবে খেলছি তো একটাই খেলা। কোহলির নেতৃত্ব বা ওর ব্যাটিং নিয়ে সমালোচনা করুন, কিন্তু ওর পরিবারকে আক্রমণ করার অধিকার পেলেন কোথা থেকে।’‌ ইনজামাম আরও বলেছেন, '‌কয়েকদিন আগে শামিরও একইরকম অভিজ্ঞতা হয়েছিল। হার-জিত তো খেলার অঙ্গ। কোহলির পরিবারকে আক্রান্ত হতে দেখে আমি অত্যন্ত দুঃখিত।’‌

বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি, ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে টুইট রাহুল গান্ধীর


আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২৪ অক্টোবর। দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচে ভারতের ১০ উইকেটের পরাজয়ের পর মহম্মদ শামিকে ধর্মীয়ভাবে আক্রমণ করা হয়েছিল। এরপর ৩০ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন দলের সতীর্থ শামির ওপর আক্রমণকারীদের 'মেরুদণ্ডহীন’ বলে ভালোমতো ধুয়ে দেন কোহলি। এরপরই অনলাইনের মাধ্যমে ভারতীয় অধিনায়কের ৯ মাসের শিশুকন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+