Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানের কাছে হারের রেশ, ধর্ষণের হুমকি বিরাটের মেয়েকে, তৎপর মহিলা কমিশন

ধর্ষণের হুমকি বিরাটের মেয়েকে

টি২০ ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত দুবাইতে। তারই রোষে ভারত অধিনায়ক বিরাট কোহলির একরত্তি মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল দিল্লি মহিলা কমিশন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কাছে অভিযুক্তের পরিচয় চাওয়া হল। সেইসঙ্গে কী কী ব্যবস্থা হয়েছে, তাও বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দিল কমিশন।

মহিলা কমিশনের পদক্ষেপ

মহিলা কমিশনের পদক্ষেপ

মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন যে টুইটারে যেভাবে ৯ মাসের শিশুকে হুমকি দেওয়া হয়েছে তা সত্যিই লজ্জাজনক। টুইটে তিনি এই মামলার পুলিশি তদন্তের তথ্য চেয়ে দিল্লি পুলিশকে আর্জি জানিয়েছেন। মালিওয়াল বলেছেন, '‌বহু সময়ই এই দল আমাদের গর্ব অনুভব করিয়েছে, তাদের হারের জন্য এ ধরনের বোকামো করার অর্থ কি।' দিল্লি মহিলা প্যানেল দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কাছ থেকে অভিযুক্তের পরিচয়-সহ যাবতীয় তথ্য জানতে চেয়েছে। আগামী ৮ নভেম্বরের মধ্যে পুলিশকে জানাতে হবে যে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার মহিলা কমিশনের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, '‌যদি কোনও অভিযুক্ত গ্রেফতার না হয়, দয়া করে দিল্লি পুলিস কি পদক্ষেপ করছে অভিযুক্তকে গ্রেফতারের জন্য, তা জানানো হোক।'‌

 বিরাট কোহলির বিবৃতি

বিরাট কোহলির বিবৃতি

এমনিতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আক্রমণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন বিরাট। পাকিস্তান ম্যাচের পর মহম্মদ শামি এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের যে ধরনের আক্রমণের শিকার হতে হয়েছিল, তা নিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বলেছিলেন, 'কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সোশ্যাল মিডিয়ার একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক সেটা পারছেন না, তার একটি যথার্থ কারণ আছে। যাঁদের কোনও ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই। নিজেদের চেনা জায়গায় লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় লোকের দিকে ধেয়ে আসেন। এটা আজকের দুনিয়ার বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। কোনও মানুষের মানসিকতা এটার থেকে আর নীচে নামতে পারে না। এভাবেই আমি এই লোকগুলোকে দেখি।'‌ বিরাটের কড়া বিবৃতির পরই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

 পাকিস্তান দলের সমর্থন কোহলিকে

পাকিস্তান দলের সমর্থন কোহলিকে

বিরাটের মেয়েকে হুমকি দেওয়ার ঘটনা শোনার পর পাকিস্তানের কিংবদন্তী অধিনায়ক ইনজামাম-উল-হক তীব্র নিন্দা করেন এবং জানান যে কোহলির পরিবারকে এভাবে আক্রমণ করার কথা শুনে তিনি খুবই মর্মাহত। তিনি বলেন, '‌বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা আমি শুনিছি। মানুষকে বুঝতে হবে এটা শুধুমাত্র খেলা। আমরা হয়ত বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করি কিন্তু আমরা সবাই একই সম্প্রদায়ের। কোহলির ব্যাটিং বা তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে কিন্তু ক্রিকেটারদের পরিবারকে আক্রমণ করার অধিকার নেই কারোর। কিছুদিন আগেই মহম্মদ শামির সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে। জয়-পরাজয় খেলার অংশ। কোহলির পরিবারকে এভাবে আক্রমণ করা হয়েছে শুনে আমি গভীরভাবে মর্মাহত।

টি২০ ওয়ার্ল্ড কাপে পরাজয় ভারতের

টি২০ ওয়ার্ল্ড কাপে পরাজয় ভারতের

গত ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন কোহলিরা। আক্রমণ থেকে বাদ যাননি ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বিরাট এবং অনুষ্কা শর্মার নয় মাসের মেয়েকেও হুমকি দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে বেশিরভাগই নেটিজেনই প্রতিবাদ করেছেন। গত ১১ জানুয়ারি অনুষ্কা ও বিরাট কোহলির কন্যা ভামিকার জন্ম হয়। গত বছর লকডাউনের সময়ই বিরাট-অনুষ্কা তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন। এখনও পর্যন্ত অনুষ্কা বা বিরাট কেউই ভামিকার ছবি সামনে আনেননি। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভামিকার ছবি দেখা গেলেও তাঁর মুখের ছবি এখনও দেখতে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করেছেন বিরাট ও অনুষ্কা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+