Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বজয়ের এক সপ্তাহ পরও আবেগতাড়িত ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান, রয়েছে বন্ধুর জন্য খারাপ লাগা

বিশ্বজয়ের এক সপ্তাহ পরও আবেগতাড়িত ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান, রয়েছে বন্ধুর জন্য খারাপ লাগা

বিশ্বজয়ের এক সপ্তাহ কেটে গেলেও সেই মুহূর্তের রেশ যেন কিছুতেই যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের মন থেকে।

বিশ্বজয়ের এক সপ্তাহ পরও আবেগতাড়িত ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান, রয়েছে বন্ধুর জন্য খারাপ লাগা

দেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের কী অনুভূতি তা আগেই জানিয়েছিলেন তিনি। এক সপ্তাহ পরেও ফাইনালে তাঁর দলকে শেষ বল পর্যন্ত টক্কর দেওয়া নিউজিল্যান্ডের জন্য নিজের খারাপ লাগা প্রকাশ না করে থাকতে পারছেন না জেন্টেলম্যান ইয়ন মর্গ্যান।

এক সপ্তাহ আগের বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো স্মরণ করেও ইংল্যান্ডের অধিনায়ক আক্ষেপের সুরে বলেছেন, এমন চুলচেরা ফলাফল কখনওই নায্য হতে পারে না। মর্গ্যানের দাবি, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জয়ের দাবিদার যতটা ইংল্যান্ড ছিল, ঠিক ততটাই যোগ্য ছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয় হলেও নিউজিল্যান্ডের কাছে এই ফলাফল একান্ত ভাবেই কাম্য নয় বলেও মনে করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

এই কঠিন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের অধিনায়ক তথা বন্ধু কেন উইলিয়ামসনের পাশেও দাঁড়িয়েছেন ইংল্য়ান্ডের অধিনায়ক মর্গ্যান। বলেছেন, এখন কেনের মনের উপর দিয়ে এখন কী চলছে, তা তিনি কিছুটা হলেও টের পাচ্ছেন। গত এক সপ্তাহে তিনি দুই বার কিউই অধিনায়ককে ফোন করে তাঁর খবর নিয়েছেন বলেও জানিয়েছেন ইয়ন মর্গ্যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+