Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

150 Years Of Test Cricket: টেস্টের ১৫০ বছর উদযাপনে বিশেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের নাম জানেন?

150 Years Of Test Cricket: পারথের অপটাস স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হয়েছে আজ থেকে। এটি ২৫৬১তম টেস্ট।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর উদযাপনে আয়োজন করা হচ্ছে বিশেষ একটি ম্যাচ। তাতে অবশ্য ভারত থাকছে না। একমাত্র টেস্টটিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

150 Years Of Test Cricket

বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছে মেল গিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ থেকে ২০২৭ অবধি আইপিএল কবে শুরু হয়ে কতদিন চলবে, কোন দেশের ক্রিকেটারদের কোন সময় পাওয়া যাবে সেই সংক্রান্ত তথ্য।

সেই মেলেই উল্লেখ রয়েছে টেস্টের ১৫০ বছর উপলক্ষে বিশেষ ম্যাচটির কথা। ২০২৭ সালের ১১ মার্চ থেকে টেস্টটি শুরু হবে। খেলা পাঁচদিন গড়ালে তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, গত অগাস্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচিতেও এই ম্যাচটির উল্লেখ ছিল।

টেস্ট ক্রিকেটের শতবর্ষ উদযাপনে ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্ট ৪৫ রানে জিতেছিল অজিরা। ১৮৭৭ সালে প্রথম টেস্টেও ইংল্যান্ডকে সেই একই ব্যবধানে হারিয়েছিল অসট্রেলিয়া।

১৮৭৭ সালে প্রথম টেস্ট, ১৯৭৭ সালে শতবর্ষের টেস্টের পর ২০২৫ সালে টেস্টের ১৫০ বছর উদযাপনের ম্যাচটিও হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই। ২০২৭ সালে এই বিশেষ টেস্ট চলাকালীনই শুরু হয়ে যাবে আইপিএল। ২০২৭ সালের আইপিএলের দিন ধার্য হয়েছে ১৪ মার্চ থেকে ৩০ মে।

ফলে ওই মাইলস্টোন টেস্ট খেলেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তারকারা আইপিএলের আসরে আসবেন। অবশ্য দুই দেশেরই লাল বলের ক্রিকেট দলে না থাকা প্লেয়াররা যথাসময়েই আইপিএল খেলতে চলে আসবেন বলে জানা যাচ্ছে।

আগামী বছর ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। ২১ নভেম্বর থেকে পারথেই হবে প্রথম টেস্ট। ২০২৬ সালের ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট। ২০২৭ সালে অ্যাশেজ খেলতে ইংল্যান্ডে যাবে অস্ট্রেলিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+