রোহিত-বিরাটের জোড়া শতরান , কিউয়িদের বিরুদ্ধে লড়ে সিরিজ পকেটে পুড়ল ভারত

কানপুরে দুরন্ত একদিনের ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই।

টানা সাতটি দ্বিপাক্ষিক সিরিজ জিতে নিল ভারতীয় দল। তবে ভারতের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেটাররা যে খেলাটা উপহার দিলেন তা নিঃসন্দেহে দারুণ। মাত্র ৬ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
৫০ ওভারে ভারত ৬ উইকেটে ৩৩৭ রান করে। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩১ রানে শেষ হল নিউজিল্যান্ডের স্কোর।

রোহিত-বিরাটের জোড়া শতরান

তৃতীয় ম্যাচে শুরু থেকেই কথা বলছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট। রোহিত শর্মা ১৪৭ রান করেন, অন্যদিকে বিরাট কোহলি ১১৩ রান করেন।

A combination of elegance, timing and placement for Hitman as he brings up his 15th ODI Century #INDvNZ @ImRo45 pic.twitter.com/ezqxD8CmSQ
— BCCI (@BCCI) October 29, 2017

কিউয়ি বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ পারফরম্যান্স দেখিয়ে নিজের পনেরোতম শতরানটি ঝোলায় পুড়ে নিলেন এই ভারতীয় ওপেনার। ১৮ টি ৪ ২টি ৬ রয়েছে রোহিতের ইনিংসে।

9000 ODI runs for the Skipper #INDvNZ pic.twitter.com/36SGtHAHZb
— BCCI (@BCCI) October 29, 2017

প্রথম ম্যাচে ত্রাস হয়ে ওঠা সাউদি, বোল্টদের বিরুদ্ধেও স্বচ্ছন্দ ছিলেন ভারতীয় এই ওপেনার। শিখর ধাওয়ান মাত্র ১৪ করে আউট হয়ে গেলেও , অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা।

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের শতরান করলেন বিরাট কোহলি। মাত্র ৯৬ বলে এদিন শতরান সারেন বিরাট কোহলি। এটা বিরাটের কেরিয়ারের ৩২ তম শতরান। এদিনের বিরাটের শতরানের মধ্যে রয়েছে আটটা চার ও একটি ছয়। অনেক সংযত ইনিংস খেললেও কাজের কাজ করেন বিরাট। পাশাপাশি এদিন বিরাট ঢুকে গেলেন ৯০০০ ক্লাবে।

৬ উইকেট ৩৩৭ রান করেন ভারতীয় দল। জেতার জন্য ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দারুণ খেলছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপ্তিল দ্রুত আউট হয়ে গেলেও মুরনো ও উইলিয়ামসন ভালই দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। একজন ৭৫ ও অন্যজন ৬৪ রান করেন। ল্যাথামও ৬৫ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩১ রানে শেষ হল নিউজিল্যান্ডের স্কোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+