আবার বিয়ের সানাই বাজছে ভারতীয় ক্রিকেট দলে, এবার ছাদনাতলায় যাবেন ভুবি

দিন দুয়েক আগেই নিজের 'বেটার হাফ'কে চিনিয়েছিলেন, এবার এল আসল সুখবর। 

ফের ভারতীয় ক্রিকেটে বিয়ের সানাই এবার ছাদনাতলায় আসতে চলেছেন ভুবনেশ্বর কুমার। দিন দুয়েক আগেই নিজের 'বেটার হাফ' কে দুনিয়ার সামনে এনেছিলেন ভারতীয় দলের তারকা পেসার। এবার আরও বড় খবর টুইটারে দিলেন ভুবি।

আবার বিয়ের সানাই বাজছে ভারতীয় ক্রিকেট দলে, এবার ছাদনাতলায় যাবেন ভুবি

নিজের ফিয়ন্সে নুপূর নগরের সঙ্গে বাগদান পর্বও সারা হয়ে গেছে ভুবনেশ্বর কুমারের। নিজের ও বান্ধবীর এনগেজমেন্টের ছবি দিয়ে ভারতীয় দলের পেসার জানিয়েছেন, 'দারুণ আনন্দের মুহূর্তগুলো পিছন ফিরে দেখছি,যা আমাকে অনুপ্রাণিত করছে ও স্বপ্ন দেখাচ্ছে কী দারুণ ভবিষ্যত আগামী দিনে লুকিয়ে রয়েছে। '

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Rewinding and going back to the happy memories, inspires me to fast forward and dream about the amazing future that lies ahead..💍👫💍 <a href="https://t.co/rpCImbxchc">pic.twitter.com/rpCImbxchc</a></p>— Bhuvneshwar Kumar (@BhuviOfficial) <a href="https://twitter.com/BhuviOfficial/status/915995449533767680?ref_src=twsrc%5Etfw">October 5, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভুবনেশ্বরের কুমারের বাবাও দারুণ খুশি এই ঘটনায়। তিনি জানিয়েছেন ভুবনেশ্বর কুমার নিজের পছন্দের কথা তাঁদের জানিয়েছিলেন, তারপর দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলেন। তাঁরা খুব খুশি নুপূরকে পূত্রবধূ হিসেবে পেয়ে। পাশাপাশি নুপূরের সঙ্গে বিয়ে নিয়েও জোরালো ভাবনা চিন্তা চলছে। যেকোনও সময়ে ক্রিকেট সিরিজের মধ্যে যখনই দশদিনের সময় পাওয়া যাবে তখন মীরটে বসবে মেগা বিয়ের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+