বিসিসিআই সভাপতি সৌরভে দেশের জন্য 'একই আবেগ' পাবেন বলে নিশ্চিত মাস্টার ব্লাস্টার
বিসিসিআই-র সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবরে মহারাজের প্রাক্তন ওপেনিং পার্টনার তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর যে কতটা উচ্ছ্বসিত, প্রাক্তন সতীর্থের প্রতি তাঁর মুহুর্মুহ শুভেচ্ছা বার্তাতে প্রমাণ পায়। দুই দিন আগে টুইট করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর নতুন ইনিংস শুরুর জন্য অভিনন্দন জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। বড় বাবুর প্রশংসায় আবারও সরব হলেন ছোট বাবু।
কোনও অঘটন না ঘটলে ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রাক্তন অধিনায়ক যে আবেগ নিয়ে দেশের জন্য ক্রিকেট খেলতেন, ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, একই ভাবে তিনি বিসিসিআই-র দায়িত্ব সামলাবেন বলেই বিশ্বাস করেন সচিন তেন্ডুলকর। মহারাজের সুদক্ষ নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের শ্রীবৃদ্ধি ঘটবে বলেও বিশ্বাস করেন লিটল মাস্টার। সৌরভের হার না মানা মানসিকতা তাঁর পছন্দের বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
Congrats on being elected the @BCCI President, Dadi.
I am sure you will continue to serve Indian Cricket like you always have!🏏
Best wishes to the new team that will take charge. pic.twitter.com/ucGnOi0DRC
— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেকে সিনিয়র শিবিরে একসঙ্গে দীর্ঘ সময় কাটানো সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বোঝাপড়া যে খেলা ছাড়ার পরেও আগের মতোই অটুঁট, তা স্পষ্ট হচ্ছে বারবার। মহারাজ বিসিসিআই-র সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার একদিন পরেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার। লেখেন, যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ, সেভাবেই তিনি বিসিসিআই ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। সচিনের সেই টুইট বার্তায় মুগ্ধ হন নেটিজেনরা।
Click it and Unblock the Notifications