ভারতের সিংহ বিক্রম, ফের একবার নখদন্তহীন সিংহতে পরিণত হল শ্রীলঙ্কা দল

দুরন্ত ভারতের সামনে ফের ছিন্নভিন্ন লঙ্কা। চার দিনেই সিরিজ প্যাক আপ করে দিল বিরাট এন্ড কোং

নাগপুরেও ভারতীয় সিংহদের দাপট অব্যহত। সিংহলি সিংহদের নখ দাঁতহীণ অবস্থাটা ফের একবার সামনে এনে দিলেন ভারতীয় বোলাররা। নাগপুরে ইনিংস খোয়ালো শ্রীলঙ্কা। হারল টেস্ট , সম্মান। ইনিংস ও ২৩৯ রানে ম্যাচ জিতল ভারত।

ভারতের সিংহ বিক্রম, ফের একবার নখ দাঁতহীণ সিংহ শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকায় কোন স্পিনারকে খেলানো হবে এই নিয়ে সিরিজ শুরুর আগেই বিরাট তোপ দেগেছিলেন , জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দ্রুত পিচে যে স্পিনার কার্যকরী হবেন তাদের একজনকেই প্রথম এগারোয় রাখা হবে। আর এই খবর শোনার পর থেকেই ফের একবার জাত চেনাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সফল এই দুই স্পিনিং অলরাউন্ডার। ম্যাচের চতুর্থ দিনেও এই দুই স্পিনারকে সামলাতে নাস্তানাবুদ হল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হলেন অশ্বিন।

300 Test wickets for Ashwin #Ash300 pic.twitter.com/805tJmvoEw
— BCCI (@BCCI) November 27, 2017

প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬১০ রানে ডিক্লেয়ার দেয়। তৃতীয় দিনের শেষ থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিন সকালের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা -র ব্যাটিং লাইন আপ। ২১ রানে ১ উইকেট থেকে দিন শুরু করে একে একে প্যাভিলিয়নে ফেরত যান শ্রীলঙ্কান ক্রিকেটাররা। একমাত্র অধিনায়ক চাঁদিমল ছাড়া সকলেই আয়ারাম -গয়ারাম। চাঁদিমল ৬১ রান করে আউট হয়ে যান।

At Lunch on Day 4 Sri Lanka are (205 & 145/8), India need 2 more wickets to win the Nagpur Test #INDvSL pic.twitter.com/R7Z0clRR7e
— BCCI (@BCCI) November 27, 2017

অশ্বিন ও জাদেজাকে সঙ্গ দিলেন ইশান্ত শর্মাও। আসলে ভারতীয় দলে এখন সকলেই পারফরমার। মূল এগারোয় না থাকা প্লেয়াররা দলে এলেই পারফরম্যান্স দিয়ে জ্বলে উঠছেন।

এদিন ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ইডেনে বৃষ্টিবিঘ্নিত টেস্টও প্রায় পকেটে পুড়ে ফেলেছিল ভারতীয় দল। তবে সেই ম্যাচে ড্রয়ের আক্ষেপ এদিন সুদে আসলে পুষিয়ে নিল টিম ইন্ডিয়া। একদিন আগেই ইনিংসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বিরাট এন্ড কোম্পানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+