ছবিতে দেখুন, লর্ডসে সৌরভের দাদাগিরির ২৪ বছর!

ছবিতে দেখুন, লর্ডসে সৌরভের দাদাগিরির ২৪ বছর!

লর্ডসে সৌরভের দাদাগিরির ২৪ বছর। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন সৌরভ। অভিষেক টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

অভিষেকেই টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আর্বিভাব জানিয়েছিলেন মহারাজ

অভিষেকেই টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আর্বিভাব জানিয়েছিলেন মহারাজ

২৪ বছর আগে আজকের দিনেই সৌরভের চওড়া ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরি এসেছিল। ১৯৯২ সালে দেশের জার্সিতে ওডিআই ক্রিকেট অভিষেকে মনে রাখার মতো স্মরণীয় ইনিংস খেলতে না পারলেও ১৯৯৬ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বেহালার বাঁ-হাতি ভারতীয় ক্রিকেটে নিজের আর্বিভাব জানান দিয়েছিলেন।

চার বছরের অপেক্ষা

চার বছরের অপেক্ষা

১৯৯২ সালে ওডিআই অভিষেকের চার বছর পর ১৯৯৬ সালে সৌরভ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে সুযোগ কাজে লাগাতে না পারলেও সফরের দ্বিতীয় টেস্টে ২০ জুন লর্ডসে টেস্ট অভিষেক করেন সৌরভ। তিন নম্বরে ব্যাট করতে নেমে এরপর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

একনজরে সৌরভের ইনিংস

একনজরে সৌরভের ইনিংস

লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে পাঁচ দিনের ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০১ বল খেলে ১৩১ রান হাঁকিয়েছেন তিনি। ২০ টি বাউন্ডারির সৌজন্যে ইনিংস সাজানো ছিল।

মহারাজের পোস্ট

মহারাজের পোস্ট

২০ জুন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নস্ট্যালজিক হয়ে টেস্ট ক্রিকেটের অভিষেক দিন ও সেঞ্চুরি পাওয়ার মুহূর্ত ছবি পোস্ট করেন। প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে ওটাই সৌরভের প্রথম সেঞ্চুরি। দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরির তৃপ্তির বোঝাতে, সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট তোলার ছবি পোস্ট করে নিচে সৌরভে লেখেন , এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতেই পারেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+