তিনে মিলে ৬, বিরাট-পত্নীর আবেগঘন পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া ভাইরাল
তিনে মিলে ৬ মাস, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট বিরুষ্কার, ফ্যানদের প্রতিক্রিয়া
কন্যা ভামিকা ৬ মাস বয়স পূর্ণ করল। সে উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। যা দেখে প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারেননি নেটিজেনরা। লাইক ও কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক সেই পোস্ট। জেনে নিন বিস্তারিত।

গত ১১ ফেব্রুয়ারি এক কন্যা সন্তানের বাবা ও মা হয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দেখতে দেখতে যার বয়স হল ৬ মাস। এই মহান মুহুর্তকে স্মরণীয় করে রাখলেন বলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কন্যার সঙ্গে নিজের ও বিরাটের ছবি পোস্ট করলেন অনুষ্কা। যেখানে অভিনেত্রী ও ভারত অধিনায়কের ছবি স্পষ্ট হলেও, কন্যার মুখ আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। তাতে কিছুটা হতাশই হয়েছেন ক্রিকেট ফ্যানরা।
যদিও এ ব্যাপারে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বিরাট কোহলি। জানিয়ে দিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কন্যার ছবি প্র্রকাশ করতে তাঁরা ইচ্ছুক নন। ভামিকা যদি মনে করে তবে সে পূর্ণ বয়স্ক হয়ে নিজেই এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলেও জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যদিও কন্যার নামের মানে বোঝাতে কোনও দ্বিধা করেননি বিরাট। জানিয়েছিলেন যে দেবী দুর্গার অন্য রূপই হল ভামিকা।
সপ্তাহ তিনেক আগে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। তার আগে পাওয়া লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তারই অংশ হিসেবে ভামিকার ৬ মাস পূর্তি নিজেদের মতো করে পালন করলেন বিরুষ্কা।












Click it and Unblock the Notifications