করোনা লকডাউনে বাগানে বৃদ্ধ-বৃদ্ধার ক্রিকেট, ভাইরাল ভিডিও
করোনা লকডাউনে বাগানে বৃদ্ধ-বৃদ্ধার ক্রিকেট, ভাইরাল ভিডিও
বয়স শুধুই সংখ্যা মাত্র। ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, খেলার দুনিয়ায় এই বাক্য ক্রীড়াবিদদের মুখে প্রায়ই শোনা যায়। টেনিসে রজার ফেডেরার থেকে ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিকেটে ধোনিদের নিয়ে এই আলোচনা চলে। খেলার দুনিয়ায় এদের সকলেই একই দর্শনে বিশ্বাস রাখেন।

লকডাউনের মাঝে বাগানে ব্যাট-বল নিয়ে ক্রিকেটে
করোনা লকডাউনে এবার সেই দর্শনে বিশ্বাস রেখে সেই নমুনা এবার দেখা গেল দক্ষিণ ভারতে। ক্রিকেটকে ভালোবেসে লকডাউনের একঘেয়েমি কাটাতে কেরালায় বাড়ি লাগোয়া বাগানে ব্যাট-বল নিয়ে ক্রিকেটে মাতলেন বৃদ্ধ-বৃদ্ধা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল।

ভারতে কবে থেকে চলছে লকডাউন
করোনা ভাইরাস মোকাবিলায় ভারতে প্রথম দফায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। ২২ মার্চ দেশবাসীকে জনতা কারফিউ পালন করার আহ্বান জানানো হয়েছিল। এরপর ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফার লকডাউন রাখেন মোদী। লকডাউনে বাড়িয়ে পরে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করা হয়েছে।
|
লকডাউনে ইন্ডোর গেমস শুরু
এই লকডাউনে সোশ্যাল মিডিয়া ইন্ডোর গেমসের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ক্রিকেটার থেকে সাধারণ মানুষেরা কেউ ক্যারাম, কেউ লুডো কিংবা কার্ড গেমসে মনে বসিয়েছেন। বিরাট-অনুষ্কা যেমন করোনা লকডাউনে কার্ড গেমসও লুডোতে মনে বসিয়েছিলেন। লকডাউনের একঘেয়েমি কাটাতে এভাবেই নানা রকম ইন্ডোর গেমসে মানুষের আগ্রহ বেড়েছে।
|
ক্রিকেটে মজে বৃদ্ধ-বৃদ্ধা
ভাইরাল হওয়ার বৃদ্ধ-বৃদ্ধা অবশ্য ইন্ডোর নয়, আউটডোরেই বেরিয়ে পড়েন। ইন্টারনেটে দাবাদলের মতো ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে,
আদুর গায়ে বৃদ্ধ ব্যাট করছেন।আর তাঁর বৃদ্ধা স্ত্রী বল করছেন। পিছনের একটি নারিকেল গাছকে স্টাম্পস বানিয়ে খেলা শুরু। ভিডিওতে শোনা গিয়েছে বৃদ্ধ স্ত্রীর জাতীয় মহিলা দলে সুযোগ পাওয়া নিশ্চিত বলে মজাও করেন। বয়স সত্তর ছুঁইছুঁই হলেও বৃদ্ধ কিন্তু দারুণ ডিফেন্সে টেস্ট মোডে ব্যাটিং করেছেন। ইতিমধ্যে ভাইরাল হওয়ার এই ভিডিওতে লাফিয়ে লাফিয়ে লাইক, শোয়ার ও কমেন্ট বাড়ছে।












Click it and Unblock the Notifications