ODI World Cup: খসড়া সূচি প্রকাশ্যে, বিশ্বকাপে বড় ম্যাচ পেতে চলেছে ইডেন

সরকারি ঘোষণা এখনও বাকি, এরইমধ্যে প্রকাশ্যে এল একদিনের বিশ্বকাপের খসড়া সূচি। ইএসপিএনের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ৮ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে মেন ইন ব্লু। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে একদিনের বিশ্বকাপ।

আয়োজক হলেও উদ্বোধনী ম্যাচ খেলছে না ভারত। প্রথম ম্যাচ হবে গতবারের দুই ফাইনালিস্টের মধ্যেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত।

বিশ্বকাপ

১১ অক্টোবর দিল্লিতে হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। এরপরই সেই মেগা ম্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জটিলতা থাকলেও শেষ পর্যন্ত গুজরাতের রাজধানীতে ম্যাচ খেলতে সম্মত হয়েছে পিসিবি।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে।ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর ধর্মশালাতেলখনউ পেল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দায়িত্ব।এই ম্যাচটি হবে ২৯ অক্টোবর। ভারত বনাম কোয়ালিফায়ার টিমের ম্যাচ হবে ২ নভেম্বর মুম্বইতে।

জয় শাহ

শারদীয়ার পর্ব মিটলেই বিশ্বকাপের বড় ম্যাচ পেতে চলেছে ইডেন। সব কিছু ঠিক থাকলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকাটি ৫ নভেম্বর কলকাতাতে হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। ১১ নভেম্বর বেঙ্গালুরুতে হতে পারে এই ম্যাচ।

গোটা দেশের পাঁচটি শহরে ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে রয়েছে কলকাতাও। খসড়া সূচি অনুসারে ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান এবং ১২ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ হতে পারে কলকাতাতে। আহমেদাবাদ-কলকাতা ছাড়াও পাকিস্তান দল খেলবে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুতে।ফলে শারদীয়ার পর্ব শেষেই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হতে চলেছে কলকাতা। ইডেন কিন্তু এখন থেকেই তৈরি হতে শুরু করে দিয়েছে।

ভারত

এই খসড়া সূচিতে সেমিফাইনাল ম্যাচদুটি কোথায় হবে তা বলা হয়নি। মনে করা হচ্ছে একাধিক ভেন্যুই আছে এই লড়াইয়ে।বড় ম্যাচগুলির মধ্যে ২৯ অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে খেলা হবে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এরপর ৪ নভেম্বর রয়েছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। ১ নভেম্বর পুনেতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হতে পারে।

খসড়া সূচিটি এরই মধ্যে আইসিসি হয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আগামীকাল দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় চূড়ান্ত সূচি অনুমোদন পেতে পারে। কয়েকদিনের মধ্যেই তা প্রকাশিত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+