বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড মহারণ, হেড টু হেডে কাঁটে কা টক্কর
পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্জিজ- নিউজিল্যান্ড মুখোমুখি মানেই কাঁটে কা টক্কর!টুর্নামেন্টে দুই দল ৭ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪ বার ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্জিজ- নিউজিল্যান্ড মুখোমুখি মানেই কাঁটে কা টক্কর!
টুর্নামেন্টে দুই দল ৭ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪ বার ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। আর ৩ বার ম্যাচ জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। চলতি বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপে আজ ফের ক্যারিবিয়ন-কিউয়ি লড়াই।কে জিতবে ম্যাচ?দুই দলের শক্তি-দুর্বলতাই বা কেমন- একনজরে সব পরিসংখ্যান

চলতি বিশ্বকাপে অপরাজেয় নিউজিল্যান্ড-
উনিশের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে নিউজিল্যান্ড। ৫ম্যাচ খেলে ৪ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র। ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে রয়েছে কিউয়রা। শেষ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে অবশ্য থ্রিলার লড়াইয়ে শেষ বলে জয় তুলে নিয়েছিল দল। শতরান হাঁকিয়ে ম্যাচ জেতান কেন উইলিয়ামসন।
রানির দেশের ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান
পাকিস্তানকে দুরমুশ করে দারুণ শুরু করলেও তারপর আর ধারাবাহিকতা নেই ওয়েস্ট ইন্ডিজের। গেইলের ঝুলিতে একটি মাত্র অর্ধশতরান, সুপার ফ্লপ আন্দ্রে রাসেল। গত ম্যাচে ৩২১ রান তুলেও বাংলাদেশকে আটকে দিতে পারেনি ক্যারিবিয়নরা। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র ১টি তে জিতেছে তারা, এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭তে রয়েছে গেইলরা। ফলে, ম্যাঞ্চেস্টারে আজ ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া চেষ্টা করবে হোল্ডাররা।
নজর থাকবে কাদের দিকে-
১) কিউয়ি বোলিং- বোলিংই দলের প্রধান শক্তি। হেনরি, বোল্ট, নিসামদের বোলিং এবার দলের প্রধান সম্পদ।
২) ব্যাটে কেন উইলিয়ামসন শেষ ম্যাচে শতরান করেছেন।
৩)নজরে থাকবেন ক্রিস গেইল। বিশ্বকাপে এখনও গেইল ঝড় দেখা যাননি। ফলে তাঁর ব্যাটে ঝড় দেখতে মুখিয়ে ক্রিকেটদুনিয়া
৪)আন্দ্রে রাসেল- ব্যাটে রান নেই। কিউয়ি ম্যাচে জ্বলে উঠতে পারেন কিনা,সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications