NZ vs ENG: দ্রাবিড়ের কীর্তি স্পর্শ রুটের, টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকায় প্রথম পাঁচে
NZ vs ENG: জো রুট এবার টেস্ট শতরানের নিরিখে ধরে ফেললেন রাহুল দ্রাবিডৃকে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান হাঁকালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
টেস্টে এটি তাঁর ৩৬তম টেস্ট শতরান। রাহুল দ্রাবিড়ের কীর্তি স্পর্শ করে টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকার প্রথম পাঁচে চলে এলেন রুট।

টেস্টে সবচেয়ে বেশি ৫১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের, ২০০টি টেস্ট খেলেছেন মাস্টার ব্লাস্টার। ১৬৬টি টেস্ট খেলা জ্যাক কালিসের শতরানের সংখ্যা ৪৫টি। রিকি পন্টিং ১৬৮টি টেস্টে ৪১টি শতরান করেছেন।
টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকার চারে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। তাঁর ১৩৪টি টেস্টে রয়েছে ৩৮টি শতরান। জো রুট ১৫১তম টেস্টে ২৭৬তম ইনিংসে পেলেন ৩৬তম টেস্ট শতরান। রাহুল দ্রাবিড়েরও ৩৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, তবে তিনি ১৬৪টি টেস্ট খেলেছেন।
জো রুট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন। তাঁর ৬৩টি টেস্টে ১১৫ ইনিংসে রয়েছে ১৮টি শতরান। অনেক পিছনে মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ICC WTC-তে ১১টি শতরান করেছেন। কেন উইলিয়ামসনের রয়েছে ১০টি। রোহিত শর্মা ও স্টিভ স্মিথের রয়েছে ৯টি করে।
চলতি বছর এই নিয়ে ষষ্ঠ শতরান হাঁকালেন জো রুট। যা সবচেয়ে বেশি। তিনি পিছনে ফেলে দিলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। তাঁর চলতি ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ৫টি টেস্ট শতরান রয়েছে। তালিকার তিনে হ্যারি ব্রুক (৪টি শতরান)। কেন উইলিয়ামসন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও অলি পোপের রয়েছে তিনটি করে টেস্ট সেঞ্চুরি।
ভারতে এসে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার পর এবার নিজেদের দেশে হোয়াইটওয়াশ হওয়ার পথে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্ট ইংল্যান্ড জিতে নিল ৩২৩ রানে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৮০ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ১২৫।
ইংল্যান্ড ৬ উইকেটে ৪২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। রুট ১৩০ বলে ১০৬ রান করেন, ১১টি চারের সাহায্যে। বেন স্টোকস অপরাজিত থাকেন ৪২ বলে ৪৯ রানে। রুট আউট হতেই স্টোকস ইনিংস ডিক্লেয়ার করে দেন।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৫৪.২ ওভারে ২৫৯ রানেই শেষ। সাতে নামা উইকেটকিপার টম ব্লান্ডেল ১০২ বলে ১১৫ রান করেন। নাথান স্মিথ ৪২ ও ড্যারিল মিচেল ৩২ রানে আউট হন। স্টোকস ২.২ ওভারে ৫ রান দিয়ে তিন উইকেট নেন। ২টি করে উইকেট পান ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির। ইংল্যান্ডের কাছে সিরিজ হারে নিউজিল্যান্ডের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নও চুরমার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications