NZ vs ENG: টেস্ট শতরানে কুক ও স্মিথকে ছুঁলেন উইলিয়ামসন, স্টোকসের চোট, চুনকাম এড়াচ্ছে নিউজিল্যান্ড
NZ vs ENG: টেস্ট শতরানের নিরিখে অ্যালাস্টেয়ার কুক ও স্টিভ স্মিথকে ছুঁয়ে ফেললেন কেন উইলিয়ামসন। চলতি বছর চতুর্থ টেস্ট শতরান এলো প্রাক্তন কিউয়ি অধিনায়কের ব্যাটে।
যার মধ্যে হ্যামিলটনে দ্বিতীয় শতরান পেলেন। নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ আগেই পকেটে পুরলেও কিউয়িদের চুনকাম করতে পারবে না ইংল্যান্ড। সমস্যা বাড়ল বেন স্টোকস হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায়।

হ্যামিলটন টেস্টেও বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে। আজ চলছে তৃতীয় দিনের খেলা। চা বিরতিতে কেন উইলিয়ামসন ১২৩ রানে অপরাজিত ছিলেন। এদিন তিনি ১৩৭ বলে শতরান পূর্ণ করেন। ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪৭ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে গিয়েছিল ১৪৩ রানে। এরপর দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৩২ ওভারে ৩ উইকেটে ১৩৬। উইলিয়ামসন ৫০ ও রাচিন রবীন্দ্র ২ রানে অপরাজিত ছিলেন।
উইলিয়ামসন চলতি বছরের ফেব্রুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ১১৮ ও ১০৯ রান করেছিলেন। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধেই হ্যামিলটন টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ১৩৩। এরপর ১৩ ইনিংসে আর শতরান ছিল না। গত মাসে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ৯৩। আজ পেলেন শতরান।
টেস্টে কুক ও স্মিথের মতো এখন উইলিয়ামসনের শতরানের সংখ্যাও হলো ৩৩। কুকের ১৬১টি টেস্টে ২০১ ইনিংসে এবং স্মিথ ১১২টি টেস্টে ১৯৯টি ইনিংসে ৩৩টি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে। উইলিয়ামসন ১০৫তম টেস্টের ১৮৬ ইনিংসে ৩৩টি টেস্ট শতরানের মাইলফলক ছুঁলেন।
সচিন তেন্ডুলকরের সর্বাধিক ৫১টি টেস্ট শতরান রয়েছে। জ্যাক কালিসের ৪৫টি, রিকি পন্টিংয়ের ৪১টি, কুমার সঙ্গকারের ৩৮টি এবং জো রুট ও রাহুল দ্রাবিড়ের ৩৬টি করে টেস্ট শতরান রয়েছে। ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনে ৩৪টি করে শতরান পেয়েছেন টেস্ট কেরিয়ারে।
এদিকে, এদিনই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বেন স্টোকস। তিনি দ্বিতীয় ইনিংসে ত্রয়োদশ ওভার করতে গিয়ে চোট পান। বাকি বলগুলি করে ওভার শেষ করেন জ্যাকব বেঠেল। এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ড ৪৯০ রানে এগিয়ে, হাতে ছয় উইকেট।
কেন উইলিয়ামসন চোটের কারণে ভারত সফরে তিনটি টেস্ট খেলতে পারেননি। ইংল্যান্ড সিরিজে কামব্যাকের পর এদিন শতরান পেলেন। বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে চলতি বছর টেস্টে ১ হাজার রান পূর্ণ করারও কাছাকাছি পৌঁছে গিয়েছেন উইলিয়ামসন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications