ভামিকার ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বিরুষ্কা
ভামিকার ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বিরুষ্কা
অবশেষে ভামিকা'র ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুললেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। সদ্যই অনুষ্কার কোলে একটি স্টেডিয়ামে ভামিকার একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবি ভাইরাল হওয়ার পর অবশেষে নিস্তবদ্ধতা ভাঙলেন অনুষ্কা। অভিনেত্রী জানিয়েছে, তিনি বুঝতেও পারেননি তাঁর এবং ভামিকার দিকে ক্যামেরা রয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা শর্মা লিখেছেন, "আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ে ছবি গতকাল স্টেডিয়ামে তোলা হয়েছে এবং তার পর বিশাল ভাবে তা শেয়ার করা হয়েছে। আমরা বুঝতে পারিনি যে ক্যামেরা আমাদের দিকে তাক করা রয়েছে। (আগের মতোই) এই বিষয়ে আমাদের স্ট্যান্স একই রকম রয়েছে। আমাদের খুব ভাল লাগবে যদি ভামিকার ছবি তোলা না এবং তা শেয়ার করা না হয়। এর নেপথ্যে কী কারণ তা আগেই আমরা জানিয়েছি। "
স্ত্রী অনুষ্কার এই পোস্টটাই নিজের স্টোরিতেও শেয়ার করেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার সমর্থনে ভামিকার ওই ছবিগুলি সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন তাঁদের অনুগামীরা। কেপ টাউনে বিরাট কোহলি এবং ভারতীয় দলের খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন বিরাট জায়া অনুষ্কা এবং তাঁদের একরত্তি মেয়ে ভামিকা। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার ম্যাচের মাঝেই ঘুরে যায় স্ট্যান্ডে থাকা অনুষ্কার দিকে। সেখানেই ভামিকা ছবি প্রথমবার সর্ব সমক্ষে আসে।
এর আগেও ভামিকার ছবি না তোলা নিয়ে একাধিকবার অনুরাগী তথা সমর্থকদের কাছে আর্জি জানিয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁরা জানিয়েছিলেন, ভামিকাকে তাঁর মিডিয়া বা ক্যামেরার ঝলকানির সামনে দেখতে চান না। তাঁরা চান ভামিকার ব্যক্তিগত জীবন লোক চক্ষুর আড়ালেই থাকুক।












Click it and Unblock the Notifications