পূর্বরাগ থেকে অনুরাগ সোশ্যাল মিডিয়ায় 'বিরুষ্কা'র সম্পর্কে-র সাতকাহন
বিরাট ও অনুষ্কার বিয়ে সম্পন্ন। কিন্তু নানা চড়াই -উতরাই পেরিয়ে আজ জুটি তাঁরা। বিয়ের পরের দিন তাই সম্পর্কের ওঠা পড়া ফিরে দেখা।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আজ তাঁরা স্বামী -স্ত্রী। কিন্তু সাতপাক অবধি পৌঁছনোর পথটা কী রকম ছিল। জানেন তো সকলেই, তবুও ফিরে দেখা।

প্রথম দেখা
২০১৩ সালে একটি বিজ্ঞাপনী শ্যুটিং-য়ের হাত ধরে আলাপ হিরো ও হিরোইনের। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। তারপর থেকেই আলাপ থেকে প্রলাপে-র দিকে এগোয় আর কী। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে অনুষ্কা শর্মার ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন বিরাট কোহলি।

এপ্রিল ২০১৪
বোম্বে ভেলভেট ও পিকে -র শ্যুটিং চলাকালীল সময় পেলেই বিরাট যেতেন ফ্লোরে। এই সময়েই একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে নজরও রাখতেন দু'জনেই। ২০১৪ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শতরান করার পর গ্যালারির দিকে ফ্লাইং কিস ছোঁড়েন বিরাট কোহলি। সেখানে হাজির ছিলেন অনুষ্কা শর্মা।
|
হালকা বিচ্ছেদ
এরপর দু'জনের মধ্যে মনোমালিন্যের কারণে বিচ্ছেদ ঘটে। বিরাট নিজের বন্ধুমহলে নাকি সেসময় জানিয়েছিলেন অনুষ্কা ভীষণ নাক গলানো পাবলিক। এই সময় নিজের সিঙ্গল স্পেশাল লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন বিরাট।
|
মার্চ ২০১৫
অনুষ্কার প্রোডাকশন কোম্পানি- প্রথম ছবি এনএইচ ১০-র উচ্ছ্বসিত প্রশংসা করেন বিরাট। গুঞ্জন অনুষ্কার প্রোডাকশন হাউসে নাকি বিরাটেরও অংশীদারিত্ব আছে।
জুন ২০১৫
এটাই বিরাট -অনুষ্কার সম্পর্কের মোক্ষম টার্ন। বিরাটের খারাপ ফর্মের জন্য দায়ি করে অনুষ্কাকে নিয়ে নানা লোকে নানা কথা বলছিল। কখনো কখনো সেটা শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছিল। এমন সময় বিরাট অনুষ্কার হয়ে কলম থুড়ি সোশ্যাল মিডিয়ার ওয়াল ধরেন। লিখে দেন 'শেম' অর্থাৎ লজ্জা। পরিষ্কার জানিয়ে দেন অনুষ্কা এমন একজন মানুষ যিনি সব সময় তাঁকে ভালো কিছু করার জন্যই মোটিভেট করেন।
নভেম্বর ২০১৬
যুবরাজ সিং-য়ের বিয়েতে হাজির ছিলেন দু'জনেই। নেচে গেয়ে বেজায় এনজয় করেন বিরুষ্কা। ভাইরাল হয় জুটিতে নাচের সেই ভিডিও।
|
ডিসেম্বর ২০১৬
এই সময় নববর্ষে একসঙ্গে বরণ করার জন্য ছুটি কাটাতে যান বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। সঙ্গে ছিল পরিবারও। রটে যায় হয়ত বাগদান হচ্ছে সেলিব্রিটি কাপলের। কিন্তু বিরাট নিজে টুইট করে জানান এরকম কিছু হচ্ছে না।
|
এরপর থেকে যখন -তখন , যেখানে সেখানে
এরপর থেকে আর কোনও ঢাকঢাক গুড়-গুড় না রেখে। যখন যেখানে দেখা হয়েছে সেখানেই নিজেদের সেলফি পোস্ট করেছেন বিরুষ্কা। কখনও নিখাদ ছুটি কাটাতে আবার কখনও বিরাটের সঙ্গে ক্রিকেট ট্যুরে সঙ্গী হয়েছেন অনুষ্কা।
|
সাত পাকে বাঁধা
এই ডিসেম্বর ক্লান্তির কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সফর থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। অন্যদিকে অনুষ্কা বিয়ে করছেন জানেন না বলে জানান অনুষ্কার সেক্রেটারি। যদিও সেই সোশ্যাল মিডিয়া যা প্রথম থেকে তাঁদের সম্পর্কের মধ্যে ছিল তাতেই নিজেরা বিবাহিত বলে ঘোষণা করেন বিরুষ্কা।












Click it and Unblock the Notifications