বিশ্বকাপ থেকে আইপিএলের মঞ্চে সফল ক্রিকেটার গৌতম গম্ভীর এবার নতুন রূপে
জাতীয় দলের জার্সি গায়ে দেশকে জিতিয়েছেন। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে একইরকম সফল। এবার তিনি অন্য ভূমিকায়।
বিশ্বকাপ ফাইনালে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের কৃতিত্ব তাঁর ঝোলায়। আইপিএলে দু' বার অধিনায়ক হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। ক্রিকেটার হিসেবে দুরন্ত গৌতম গম্ভীরের সামাজিক মুখ এবার দেখল দুনিয়া।
গৌতম গম্ভীর ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হল বিনা পয়সায় অভু্ক্তদের খাবার দেওয়ার ব্যবস্থা। খোলা হল কমিউনিটি কিচেন। যেখানে বেলা একটা থেকে তিনটে অবধি দরিদ্র মানুষদের বিনামূল্যে খাওয়ার বিতরণ করা হবে। নয়া দিল্লির পাতিল নগরে খোলা হয়েছে প্রথম কমিউনিটি কিচেন।
Won World Cups, Won IPLs,beaten https://t.co/0aQ463XMdf time 2 win hearts & beat hunger. Community Kitchen #1 by Gautam Gambhir Foundation. pic.twitter.com/gVDP4Sc1b4
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথম দিন কমিউনিটি কিচেন থেকে নিজে দাঁড়িয়ে থেকে খাবার পরিবেশন করেছেন গৌতম গম্ভীর। নিজের টুইট পোস্টে গম্ভীর লিখেছেন বিশ্বকাপ, আইপিএলে অনেক প্রতিপক্ষকে হারিয়েছেন এবার লোকের হৃদয় জয় করব।
365 days, 52 weeks, 12 months, numerous hungers & Ek Asha #communitykitchen1 #ggf pic.twitter.com/12MDFEKtF5
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কেউ কখনও আর যেন না খেয়ে ঘুমোয় এটাই ইচ্ছা গোতির। তার হাত ধরে প্রথম পথ চলা শুরু করল কমিউনিটি কিচেন। এর আগেও বহুক্ষেত্রে সামাজিক বিভিন্ন কাজে এগিয়ে এসেছেন কেকেআর অধিনায়ক। এটা আরও একটা নতুন পদক্ষেপ।
Click it and Unblock the Notifications