স্পট ফিক্সিংয়ের পর এবার ক্রিকেটে নতুন আমদানি 'পিচ ফিক্সিং'?

ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং ইত্যাদি নাম ক্রিকেট জগত তোলপাড় করেছে। তবে এবার বোধহয় ফের একটা নতুন ধরনের শব্দের আমদানি হল ক্রিকেটে। নাম 'পিচ ফিক্সিং'।

মুম্বই, ২ মার্চ : ক্রিকেটে এর আগে অনেক ধরনের কেলেঙ্কারি হয়েছে। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং ইত্যাদি নাম ক্রিকেট জগত তোলপাড় করেছে। তবে এবার বোধহয় ফের একটা নতুন ধরনের শব্দের আমদানি হল ক্রিকেটে। নাম 'পিচ ফিক্সিং'।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনে টেস্ট ঘিরে এই শব্দবন্ধনীর ব্যুৎপত্তি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব অজয় শিরকের কথা ধরলে তেমনটাই দাঁড়ায়। পুনে টেস্টের পিচ নিয়ে কঠোর সমালোচনা করেছেন অজয়। কীভাবে মাত্র তিনদিনের কম সময়ে টেস্ট শেষ হল ও ভারত ৩৩৩ রানে ম্যাচ হারল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Now pitch-fixing in cricket, Ex-BCCI official wants CBI to probe Pune massacre

অজয় শিরকে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন। পুনেয় 'পিচ ফিক্সিং' হয়েছে বলে দাবি করে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অজয়ের বক্তব্য, এখন সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত প্রশাসকরা বোর্ড চালাচ্ছেন। এর আগেও পিচ নিয়ে নানা বিতর্ক হয়েছে। ফলে এটাই সঠিক সময় এর গভীরে প্রবেশ করে সমস্যা সমাধানের। আমি চাই সিবিআই এই ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তি দিক।

এখানেই না থেমে শিরকে বলেছেন, স্পট ফিক্সিং বিতর্ককে কেন্দ্র করে পুরো ভারতীয় ক্রিকেট প্রশাসনকে সরিয়ে ফেলা হল। এখন দেখার সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসকরা 'পিচ ফিক্সিং' কাণ্ডে কি পদক্ষেপ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+