বইয়ের পাতায় সচিনের ছবি, নতুন কোন অবতারে আসতে চলেছেন মাস্টারব্লাস্টার
সচিন তেন্ডুলকরের আত্মজীবনি আগেই বেরিয়েছে, এবার আসছে নতুন বই ,তাতে একদম নতুন অবতারে দেখা যাবে সচিনকে।
বহু হৃদয়ে তাঁর রাজত্ব। দু 'দশক ধরে ভারতীয় ক্রিকেটে তাঁর দাপট , তিনি সচিন তেন্ডুলকর। ভারতীয় দলের জার্সি গায়ে নিজের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছিলেন মাস্টারব্লাস্টার। ২০১৪ সালে প্রকাশিত সচিনের সেই আত্মজীবনির নাম 'প্লেয়িং ইট মাই ওয়ে'।

খুব তাড়াতাড়ি সচিনের সেই আত্মজীবনি ছোট আকারে প্রকাশ হতে চলেছে। এবারের বইয়ে সচিনকে পাওয়া যাবে কার্টুন চরিত্র হিসেবে। মূলত ছোটদের কথা মাথায় রেখেই এই বই তৈরি করা হচ্ছে।
২৫ পাতার একটা আলাদা কমিক হিরো অংশ থাকবে, সেখানেই কার্টুন চরিত্র হিসেবে উঠে আসতে চলেছেন সচিন তেন্ডুলকর। যেসব বিষয়ে ছোটরা আনন্দ পাবে শুধু সেই বিষয়গুলিই থাকবে এই ইস্য়ুতে। বইয়ের প্রকাশক সংস্থায় 'হ্যাচেট ইন্ডিয়া'-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে ১৯৯৮ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধামাকা ইনিংসে র কথা থাকবে এই কমিক স্ট্রিপে।
একটি স্টাম্পের ওপর কয়েন বসিয়ে আচরেকর বলতেন যদি আউট না হও কয়েনটা তোমার, কমিক্স স্ট্রিপে থাকবে এই ঘটনারও উল্লেখ।
এই কমিক স্ট্রিপ তৈরির জন্য খুব ভালো করে কাজ করেছে একটা দল। তরুণ প্রজন্মের কাছে খুব পছন্দের হবে নতুন বই আশা প্রকাশক সংস্থার।












Click it and Unblock the Notifications