সৌরভ, হরভজনের মতো আন্তর্জাতিক খেলা কেউ নন, বিসিসিআই সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

বিসিসিআই যে বিজেপির অঙ্গুলিহেলনে চলে তা স্পষ্ট হয়ে গেল। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতেই ঠিক হয়ে গেল পরবর্তী বিসিসিআই সভাপতি কে হতে চলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান ক্রীড়া সংস্থার শীর্ষপদে থাকুন ক্রীড়াবিদরা। কিন্তু হাতের কাছে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বা হরভজন সিংয়ের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তনরা ছিলেন, সেখানে তাঁদের ব্রাত্য রেখে বেছে নেওয়া হলো মিঠুন মানহাসকে। যিনি ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে খেললেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

আজ বিসিসিআইয়ে নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়ন জমা করার শেষদিন। আজও গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন বোর্ডের শীর্ষকর্তারা। বিসিসিআই এজিএমের আগে শেষ মুহূর্তে ছবি বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখনও অবধি খবর, মানহাসই সভাপতি পদে মনোনয়ন জমা দিতে চলেছেন।

২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ২০২২ সালে রজার বিনি বোর্ড সভাপতি হয়েছিলেন। তাঁদের নামের পাশে মানহাসের নাম বড়ই বেমানান। মানহাস দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের হয়ে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৭১৪ রান করেছেন, ২৭টি শতরান রয়েছে। ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪১২৬ ও ৯১টি টি২০ ম্যাচে ১১৭০ রান করেছেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়রস ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন, ৫১৪ রান করেছেন।

২০১৭ সালে পাঞ্জাব কিংসের সহকারী কোচ হন মানহাস। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শদাতাও হয়েছিলেন। সেখানে বছর দুয়েক কাটিয়ে দেশে ফিরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সহকারী কোচ হন। বর্তমানে তিনি গুজরাত টাইটান্সের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রশাসক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জেকেসিএ থেকেই তিনি বোর্ডের এজিএমে প্রতিনিধিত্ব করবেন।

অমিত শাহের বাড়ির বৈঠকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, যুগ্ম সচিব রোহন দেশাই, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া, সহ সভাপতি রাজীব শুক্লা ও আইপিএল কমিশনার অরুণ সিং ধুমল হাজির ছিলেন। ছিলেন বোর্ডের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ, তামিলনাড়ু থেকে এন শ্রীনিবাসনের প্রতিনিধি হিসেবে কাশী বিশ্বনাথন, আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলরাও সেই বৈঠকে ডাক পেয়েছিলেন। তবে সৌরভ বা হরভজন কেউই ওই বৈঠকে ছিলেন না বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ।

বিসিসিআই সূত্রে খবর, রাজীব শুক্লা, দেবজিৎ সাইকিয়া, প্রভতেজ সিং ভাটিয়া ও রোহন দেশাই তাঁদের পদে বহাল থাকছেন। ধুমল কুলিং অফের নিয়মে আইপিএল চেয়ারম্যান থাকতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। প্রভতেজকে সহ সভাপতি বা যুগ্ম সচিব করে কোষাধ্যক্ষ পদে রঘুরাম ভাটকে নিয়ে আসা হতে পারে বলেও বোর্ডসূত্রে জানা যাচ্ছে। সবটাই স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+