অনুষ্কার ডাকনামে একা অধিকার নেই বিরাটের, যুবি-রও আছে নিজের দেওয়া ডাকনাম
বিরুষ্কার বিয়ে ডিসেম্বরের শেষবেলার সব আলো নিজেদের দিকে নিয়ে নিয়েছে। সকলেই এখন জানতে চাইছেন নব দম্পতির নানা খুঁটিনাটি তথ্য।
এই বিয়ের মরশুমে সবচেয়ে জমজমাট বিয়েটা সেরে নিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সমস্ত ফ্যানরা দারুণ খুশি এই নতুন সুপার পাওয়ারফুল জুটির ঘর বাঁধায়।
টাস্কানিতে তাঁদের দারুণ বিয়ে থেকে দিল্লির রিসেপশন, মুম্বইয়ের রিসেপশন একে অপরকে ছাপিয়ে গেছে। দুই তারকার উপস্থিতি আর তাঁদের বিয়েকে ঘিরে আরও মেগা তারকাদের উপস্থিতি সব মিলিয়ে কার্যত টক অফ দ্য টাউন বলতে যা বোঝায় , ঠিক তাই।
The people responsible for making the most memorable occasion of our lives peaceful and beyond beautiful 🙏🏼 - our lovely wedding planners @ShaadiSquad pic.twitter.com/nKlVRAX9Le
— Virat Kohli (@imVkohli) December 14, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই মুহূর্তে এই জুটি এতটাই হিট যে তাঁদের সম্পর্কে সব খুঁটিনাটি জানতে চাইছেন সকলেই। বিরাটকে ভারতীয় দলের সদস্যরা চিকু বলে ডাকেন। মহেন্দ্র সিং ধোনি এই সিক্রেট আউট করেছিলেন। স্টাম্প মাইকে ধরা পড়ে গিয়েছিল চিকু চিকু বলে বিরাটকে দেওয়া নির্দেশ। এদিকে এক সাক্ষাৎকারে বিরাট আবার জানিয়েছিলেন তিনি অনুষ্কাকে ঠিক কী নামে ডাকেন। তাঁর দেওয়া আদরের ডাকনাম নুষ্কি।
কিন্তু যুবিও কম যাননা। তাঁরও অনুষ্কাকে দেওয়া একটা নাম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যখন নব দম্পতিতে শুভেচ্ছা জানিয়েছেন যুবি তখনই জানা গেছে অনুষ্কাকে ঠিক কী নামে ডাকেন তিনি।
এদিকে অনুষ্কা বম্বে ভেলভেট ছবিতে যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন তার নাম ছিল রোজি। নামকরণের সময় যুবি বোধহয় সেটাও মাথায় রেখেছিলেন।
Saadi rosie phabie officially now 💖 wishing you both a partnership of lifetime 👩❤️👩 @AnushkaSharma @imVkohli ☝🏼 pic.twitter.com/9rVZd99Fbi
— yuvraj singh (@YUVSTRONG12) December 27, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অনুষ্কাকে 'রোজি পাভি' বলে ডাকেন বিরাটের সিনিয়র সদস্য। পাঞ্জাবীতে আসল ভাবী অর্থাৎ বৌদিকে মিষ্টি করে 'পাভি' বলার চল রয়েছে। আর সেটাই করেছেন যুবিও।
Click it and Unblock the Notifications