Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: জয়ের মধ্যেই বিতর্ক বাড়ালেন জাদেজা, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আইপিএলে আউট হয়েছেন কারা?

প্লে-অফের লড়াইয়ের জন্য সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো স্কোরিং ম্যাচে জিতে প্লে-অফের লড়াইয়ে টিকে থেকেছে চেন্নাই। তবে আপাত উত্তাহীন গোটা ম্যাচের শেষ লগ্নে বিতর্কের সূত্রপাত করলেন রবীন্দ্র জাদেজা।৬ বলে ৫ রান করে আউট হলেন জাদেজা। তবে সাধারণ আউট নন। ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট হলেন জাড্ডু। ক্রিকেটীয় পরিভাষায় যার নাম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড

প্রথমেই জেনে নিন কী ঘটেছিল ঘটনাটি? ১৫তম ওভারে বল করছিলেন আবেশ খান। জাডেজা সেই ওভারের পঞ্চম বলটি থার্ড ম্যানের দিকে পাঠিয়ে দেন। সেই বলে দু'টি রান নেওয়ার চেষ্টা করেন সিএসকে অল রাউন্ডার। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় পিচের মাঝখান থেকেই ফেরত আসেন জাদেজা। দ্রুত ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন জাডেজা। সেই সময় রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনটি উইকেটে থ্রো করেন জাদেজাকে রান আউটের জন্য।

Ravindra Jadeja

কিন্তু ফেরার সময় ইচ্ছাকৃত ভাবে বোলারের দিকের উইকেট ঢেকে দেন তিনি। সেই দিকের উইকেটই লক্ষ্য ছিল সঞ্জুর। জাডেজা শুধু উইকেট ঢেকেই দেননি, দু'হাত দু'পাশে তুলে দেন। এরপৱই সঞ্জু মাঠে থাকা আম্পায়ারের কাছে আউটের আবেদ‌ন করেন। তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠানো হয়।

তৃতীয় আম্পায়ার রিপ্লে-তে দেখেন, জাদেজা ঘোরার সময় সঞ্জু দিকে দেখে তারপর বলের গতিপথ দেখেছেন। অর্থ্যাৎ, ইচ্ছাকৃতভাবেই বল স্টাম্পে যাওয়া আটকেছেন তিনি। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন জাদেজা বল আটকেছেন।জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা দেন রবীন্দ্র জাদেজা। টেলিভিশন রিপ্লে দেখে জাদেজাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। এর ফলেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট হন জাডেজা।

তবে জাদেজাই প্রথম নয়, এরআগেও একাধিক ক্রিকেটার আইপিএলে এই ধরনের আউট হয়েছেন। আইপিএলে এটি তৃতীয় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ঘটনা। ২০১৩ সালে এমন ঘটনায় জড়িয়ে আউট হয়েছিলেন কলকাতার নাইট রাইডার্সের ইউসুফ পাঠান। শেষবার ২০১৯ সালে এই আউট হয়, হায়দরাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্র অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট হন।

ক্রিকেটের আইনের ৩৭.১.৪ ধারা অনুসারে, "সন্দেহ এড়ানোর জন্য, যদি একজন আম্পায়ার মনে করেন যে একজন ব্যাটার, উইকেটের মধ্যে দৌড়ানোর সময়, সম্ভাব্য কারণ ছাড়াই তার দিকে আসা বলের গতিপথ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছেন এবং এর ফলে একজন ফিল্ডারের রান আউটের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে, সেক্ষত্রে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আউটের সিদ্ধান্ত নিতে পারেন। তখন বিষয়টি রান আউট হয়েছে কি না তা প্রাসঙ্গিক হবে না।অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+