Rohit Sharma: বল হাতে রয়েছে হ্যাটট্রিক, পালন করেছেন উইকেটরক্ষকের দায়িত্বও, চেনা ছকের বাইরে অচেনা রোহিত
রোহিত শর্মা মানেই রেকর্ডের রাজা। ব্যাটসম্যান এববং অধিনায়ক হিসাবে একাধিক রেকর্ড তাঁর ঝুলিতে। ভারতীয় ক্রিকেট দলে তাঁর ভূমিকা ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসাবে সীমাবদ্ধ থাকলেও বল হাতেও কোনও অংশে কম যান না রোহিত। সম্প্রতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল বোলার হিসাবে? কিন্তু জানেন কী হাতে হ্যাটট্রিকও আছে হিটম্যানের!
শুধু বোলার বা ব্যাটসম্যান নয়, একইসঙ্গে রোহিত শর্মা কিন্তু উইকেটরক্ষকও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের ভারত অধিনায়ক রোহিত শর্মা একটা সময় উইকেটের পিছনে গ্লাভস হাতেও দাঁড়াতেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোহিতের একটি পুরানো ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে উইকেটরক্ষক রোহিতকেও।

হাতে বল নিয়েও রোহিত কার্যকরী ভূমিকা নিতে পারেন। অফ-স্পিনার রোহিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একবার হ্যাটট্রিক করেছেন। বর্তমানে অনেকেই জানেন না, রোহিত শর্মা একটি দুর্দান্ত রান-স্কোরার হওয়ার আগে অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আইপিএলের ২০০৯ সংস্করণে বল নিয়ে তাঁর হ্যাটট্রিকও আছে।
রোহিত ২০০৯ সালের আইপিএলে হ্যাটট্রিক সহ ১১ উইকেট নিয়েছিলেন। মজার বিষয় হল, তার বর্তমান দল, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন রোহিত। অভিষেক নায়ার, হরভজন সিং এবং জেপি ডুমিনিকে অধুনালুপ্ত ডেকান চার্জার্সের হয়ে আউট করেছিলেন। ব্যাটসম্যান-বোলারের পাশাপাশি আরও একটি ভূমিকাতও তাঁকে দেখা গিয়েছে। সেটা হল উইকেটকিপার।
সোশ্যাল মিডিয়ার একটি ছবিতে দেখা যাচ্ছে রোহিতকে উইকেটের পিছনে গ্লাভস গাতে। তিনি এখানে কার বিরুদ্ধে এবং কোন দলের হয়ে খেলছেন সে সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে ছবিটি ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেকের আগেকার। শুধু তাই নয়, ছবিটি দেখে অনুমান করা যায় রোহিত শর্মা একটি সীমিত ওভারের ম্যাচে খেলছেন। রঙিন পোশাক সেই ইঙ্গিতই দিচ্ছে।
We know that Rohit Sharma used to bowl but he also used to do wicketkeeping. 😂 pic.twitter.com/xBpzUWFYoB
— Vishal. (@SPORTYVISHAL) January 19, 2024
বর্তমান ভারতীয় দলে ভারতীয় দলে উইকেটরক্ষকের সংখ্যা কম নয়। পন্থ বাইরে থাকলেও রাহুল, সঞ্জু স্যামসনের মতোই রয়েছেন কেএস ভরত, সুযোগ দেওয়া হয়েছে ধ্রুব জুড়েলকে। তবে প্রয়োজন পড়লে কিন্তু গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়িয়ে পরতেই পারেন রোহিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications