শুধু ইংরেজি নয়, অঙ্কেও কাঁচা! ক্ষমা প্রার্থনার টুইটেও মস্করার শিকার পাক অধিনায়ক সরফরাজ
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এবার তাঁর অঙ্কের অজ্ঞতার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন।
ফের একবার টুইটারে হাসি মস্করার পাত্র হয়ে উঠলেন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক সর সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিল ফেহলুকাওয়িও-কে উদ্দেশ্য করে চরম বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য মোট তিনটি টুইটে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু সেখানেই তাঁর অঙ্কের ভুল ধরা পড়েছে নেটিজেনদের চোখে।

ভুল ধরিয়ে দিতেও বেশি সময় নেননি তাঁরা। যে টুইটে ক্ষমা চেয়ে সম্ভবত সহমর্মিতা কুড়োতে চেয়েছিলেন সরফরাজ তাই শেষে হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া টোলিং-এর বিষয়।
সাধারণত একই বিষয় বক্তব্য প্রকাশের জন্য একাধিক টুইট ব্যবহার করলে টুইটে ক্রম নম্বর দেওয়া হয়। সরফরাজ সেটা করতে গিয়েই গোলমাল করে ফেলেছেন। প্রথম টুইট পোস্টটি তিনি করেন ১/২ দিয়ে। অর্থাত দুটি পোস্টের প্রথম। তার পরের পোস্টেই তা সংশোধন করে ২/৩ করেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-conversation="none" data-lang="en"><p lang="en" dir="ltr">We thought it was just English.... Math also took a hit <a href="https://t.co/x3qcZ7SruG">pic.twitter.com/x3qcZ7SruG</a></p>— Pooja Bhansali (@pooja_deven) <a href="https://twitter.com/pooja_deven/status/1088116322263654400?ref_src=twsrc%5Etfw">January 23, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সামান্য ভুল, কিন্তু তা ধরিয়ে দিতে ততপড় হয়েছে সোশ্যাল মিডিয়া। এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে ইংরাজি বলা নিয়ে দুর্বলতা রয়েছে পাক অধিনায়কের। সাংবাদিক সম্মেলনে তাঁর ইংরেজি বলার ভিডিও নিয়ে অতীতে বহু হাসাহাসিও হয়েছে।
এবার অঙ্কে ভুলের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন, 'আমরা ভাবতাম শুধু ইংরেজি, এখন দেখছি অঙ্কেও কাঁচা'।












Click it and Unblock the Notifications