Ravichandran Ashwin: হিন্দি নয়, কথা হোক তামিল বা ইংরেজিতে, শিক্ষার্থীদের ভাষার পাঠ দিলেন অশ্বিন
বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন। অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা যেমন বৃদ্ধি করেছেন তেমনই আবার একাধিক অনুষ্ঠানেও যাচ্ছেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় দলের তারকা। একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে ভাষা নিয়ে বিতর্কে জরালেন অশ্বিন।
দক্ষিণ ভারতে হিন্দি ভাষার রমরমা অনেকটাই কম। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন দক্ষিণ ভারতের মানুষ। দক্ষিণের সঙ্গে হিন্দি ভাষার সংঘাতের একটা দীর্ঘ ইতিহাস আছে। এবার হিন্দির বিরুদ্ধে সরব হলেন আর অশ্বিনও। তিনি কলেজ অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন, হিন্দি মোটেই ভারতের জাতীয় ভাষা নয়। কাজ চালানোর জন্য হিন্দি ব্যবহার করা হয়।

অশ্বিন মুখে সরাসরি এমন কথা শুনে খানিকটা স্তব্ধ হয়ে যায় গোটা মঞ্চ সেটা খেয়াল করেই অশ্বিন বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলেন, আমি বলতে চাই হিন্দি কিন্তু আমাদের জাতীয় ভাষা নয়। এটা আমাদের কাজের ভাষা। যদিও অশ্বিনের এমন মন্তব্যের পরও বিতর্ক অব্যাহত থেকেছে।
২০০৯ সাল থেকে টানা ৮ বছর চেন্নাই সিএসকে শিবিরে ছিলেন আর অশ্বিন। ঘরের দলের হয়ে ২০১০ ও ২০১১ সালে আইপিএল ট্রফি জেতেন অশ্বিন। ২০১০ সালে চেন্নাইয়ের হয়ে ১৩টি এবং ২০১১ সালে ২০টি উইকেট নেন। ২০১৬ সালে সিএসকে সাসপেন্ড হওয়ায় রাইজিং পুণে দলে ধোনির নেতৃত্বে খেলেন। ২০১৭ সালে চোটের জন্য আইপিএল খেলতে পারেননি। এবার আবার সিএসকে দলে ফিরেছেন অশ্বিন। তামিল ভূমিপুত্র অশ্বিন কোনও ভাবেই হিন্দি আগ্রাসন মানতে চাননি এই অনুষ্ঠানে।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন। কিন্তু অশ্বিনের অবসরের প্রক্রিয়া কোনওভাবে মানতে পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল যোশী।
তিনি বলেছেন, 'দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে এমন কী হল যে অশ্বিন একেবারে অবসরই নিয়ে নিতে হল। তবে অশ্বিনের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এটা ঘটনা ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অশ্বিন। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনেরই দখলে। অশ্বিন কেন আচমকা অবসর নিল এ বিষয়ে বোর্ড, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের বক্তব্য জানানো উচিৎ ছিল।












Click it and Unblock the Notifications