Duleep Trophy: দলীপের দল ঘোষণা, খেলছেন রোহিত-বিরাট? বড় দায়িত্ব বাংলার ঈশ্বরণকে

দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে নির্বাচকরা চাইছেন দলীপ ট্রফিতে ক্রিকেটারদের দেখে নিতে। মোট চারটি দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই চারটি দলে একাধিক জাতীয় দলের ক্রিকেটার আছেন।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অর্থ্যাত বিরাট কোহলি এবং রোহিত শর্মা আসন্ন দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন না। একইসঙ্গে দলে রাখা হয়নি জসপ্রীত বুমরাহকেও। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে এবং বেঙ্গালুরুতে এই টুর্নামেন্ট হবে।

Duleep Trophy

বাংলাদেশ সিরিজের ভারতীয় দলের সব ক্রিকেটারদেরই এই টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে। দলীপ ট্রফির ছয়টি ম্যাচ ৫ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টটি ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

টিম এ দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। এই দলে ধ্রুব জুরেল, শিবম দুবে, কেএল রাহুল, কুলদীপ যাদব, আকাশদীপদের মতো জাতীয় দলের পরিচিত মুখদের রাখা হয়েছে। টিম বি-এর নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ। তাঁর দলে আছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, রাহুল চাহারের মতো জাতীয় দলের ক্রিকেটাররা আছেন।

টিম সি-তে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এই দলে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন সূর্যকুমার যাদব, রজত পাটীদার, সাই সুদর্শন, উমরান মালিক। এছাড়াও বাংলার অভিষেক পোরেল এই দলে সুযোগ পেয়েছে‌ন। টিম ডি-কে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার, এই দলে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন ঈশান কিষাণ, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কেএস ভরত।

জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের উপর গত মরশুম থেকেই জোর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলের খেলা না থাকলে বা চোট মুক্ত থাকলে তারকা ক্রিকেটারদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া একপ্রকার বাধ্যতামূলক করেছে বিসিসিআই।

রোহিত-বিরাটের মতোই জসপ্রীত বুমরাহকে এই টুর্নামেন্টে খেলতে হবে না কারণ তাঁকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।কিন্তু শামিকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ফিট প্রমাণ করেই জাতীয় দলে খেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+