ODI Team Of The Year: ব্রাত্য বিশ্বকাপ ফাইনা‌লের নায়ক, তালিকায় ৮ ভারতীয়, বছরের সেরা ওডিআই একাদশে কারা?

কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে ২০২৩। একরাশ নতুন স্বপ্ন, নতুন আশাকে নিয়েই শুরু হবে নতুন বছর ২০২৪। বিদায় লগ্নে থাকা ২০২৩ সালকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফিরে দেখার পালা। চলতি বছরে ক্রিকেটের একগুচ্ছ মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে অন্যতম একদিনের বিশ্বকাপ এবং এশিয়া কাপ।

ফলে একদিনেকর ক্রিকেটই ছি‌ল ২০২৩ সালে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বছর শেষে খেলা সম্প্রচারকারী একটি চ্যানেলের পক্ষ থেকে বছরের সেরা একদিনের একাদশকে বেছে নেওয়া হয়েছে। ১১ জনের মধ্যে আটজনই ভারতীয়।

ODI Team of the Year

আট জন ভারতীয়র সঙ্গে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে বছরের সেরা একাদশে স্থান পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনা‌লের নায়ক ট্র্যাভিস হেড যেমন এই তালিকায় ব্রাত্য তেমনই স্থান পাননি নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া রাচিন রবীন্দ্রও। এবার এক নজরে দেখে নেওয়া যাক ওডিআই ক্রিকেটে সেরা একাদশে স্থান পেলেন কারা?

প্রথমেই নাম আছে রোহিত শর্মার। তাঁর ব্যাট থেকে এসেছে ১২৫৫ রান। দ্বিতীয় ওপেনার হিসাবে নাম আছে শুভমান গিলের। ২০২৩ সালে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন শুভমান গিল। ভারতীয় দলের তরুণ ব্যাটার করেছেন ১৫৮৪ রান। গড় ৬৩.৩৬। ব্যাট হাতে স্ট্রাইক রেট ১০৫.৪৫।

তিন নম্বরে নাম রয়েছে বিরাট কোহলির। প্রাক্তন ভারত অধিনায়ক সারা বছরে একদিনের ক্রিকেটে করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। রোহিত করেছেন ১২৫৫ রান।কোহলির ব্যাট থেকেই এসেছে ছয়টি শতরান। সচিনের ৪৯টি একদিনের শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন কিং কোহলি।

চার নম্বরে নাম আছে ড্যারিল মিচেলের। কিউয়ি এই তারকা ২৭টি একদিনের ম্যাচে ১২০৪ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। পাঁচ নম্বরে নাম আছে কেএল রাহুলের। চোট আঘাতের সমস্যায় বছরের অনেকটা সময়ই তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। কিন্তু পারফরম্যান্সের নিরিখে কিন্তু জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। বছরের শেষে তাঁর নেতৃত্বে আবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতেছে ভারত।

এই তালিকায় একমাত্র প্রোটিয়া ক্রিকেটার হিসাবে নাম আছে হেইনরিখ ক্লাসেন‌। ২৫ ম্যাচে ব্যাট হাতে ৯২৮ রান করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে একমাত্র প্রতি‌নিধি অ্যাডাম জাম্পা। ২০ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।

ভারতীয় স্পিনার হিসাবে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। তাঁর নামের পাশে ৩০ ম্যাচে ৪৯ উইকেট। ২৫ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। এই তালিকায় ‌নাম আছে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির। ২৫ ম্যাচে চলতি বছরে ৪৪ উইকেট নিয়েছেন হায়দরাবাদী পেসার। শামি একদিনের ক্রিকেটে এবার মোট ৪৩টি উইকেট নিয়েছেন। তালিকায় জায়গা করে নিয়েছেন যসপ্রীত বুমরাহও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+