অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলেও নিউজিল্যান্ডের পথে ভারত-কাঁটা! কেন এই বাধা টপকাতে হবে কিউয়িদের?
টি ২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ২০১০ সালের রানার-আপ। নিউজিল্যান্ড টি ২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে প্রথমবার। চলতি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত, কিন্তু বিরাট কোহলিরা বিদায় নিয়েছেন সুপার টুয়েলভের আগেই। আর এই বিষয়টি অস্ট্রেলিয়াকে যেমন কিছুটা স্বস্তি দিচ্ছে, তেমনই চিন্তা বাড়াচ্ছে নিউজিল্যান্ডের।

No team that India played before knockouts has won the ICC #T20WorldCup :
— Ajinkya Dhamdhere (@ajinkyasd) November 13, 2021
2007: Sco, Pak, NZ, Eng, SA (Champions: Ind)
2009: Ban, Ire, WI, Eng, SA (Pak)
2010: Afg, SA, Aus, WI, SL (Eng)
2012: Afg, Eng, Aus, Pak, SA (WI)
2014: Pak, WI, Ban, Aus (SL)
2016: NZ, Pak, Ban, Aus (WI)
টি ২০ বিশ্বকাপের পরিসংখ্যান বিশ্লেষণ করলেই উঠে আসছে একটি আকর্ষণীয় বিষয়। আর তার ফলেই আজকের ফাইনালে না থেকেও থাকবে ভারত! পরিসংখ্যান বলছে, টি ২০ বিশ্বকাপে নক-আউটের আগে ভারতের বিরুদ্ধে খেলা কোনও দলই আজ অবধি চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৭ সালের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার গ্রুপ পর্যায়ে ভারত খেলেছিল স্কটল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পাকিস্তানকে হারিয়ে কাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। যদিও এরপর থেকে আর টি ২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি।

২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারত ফাইনালে উঠতে পারেনি, পাকিস্তান চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কাকে হারিয়ে। গ্রুপ পর্বের খেলায় দুই দলকেই ভারতের সামনে পড়তে হয়নি। ২০১০ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত গ্রুপ পর্বে খেলেছিল আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়নি। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে ভারত ছিল আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে। ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ, চ্যাম্পিয়ন হয় ক্যারিবিয়ানরা।

২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছিল একই গ্রুপে। ফাইনালে ভারতকে হারিয়ে কাপ জেতে শ্রীলঙ্কা, যারা গ্রুপ পর্যায়ে ধোনিদের মুখে পড়েনি। ২০১৬ সালে শেষ টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। কলকাতার ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গ্রুপ পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে খেলনি। ভারতের গ্রুপে সেবার ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এবারের টি ২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ থেকেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অপর গ্রুপ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলের দুই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। তবে নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হয়ে জিতেছিল সুপার টুয়েলভের খেলায়। গ্রুপ পর্যায়ে ভারতের মুখোমুখি না হওয়া দলই এত বছর ধরে টি ২০ বিশ্বকাপ জিতেছে। এবার কি নিউজিল্যান্ড পারবে সেই ধারার বদল আনতে?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications