দুয়ারে ডোর বেল বাজাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ, একনজরে ক্রীড়াসূচি
ফের নজির গড়লেন বিরাট কোহলি, এবার ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে।
শ্রীলঙ্কা- র বিরুদ্ধে ভারতের দুরন্ত পারফরম্যান্স। লঙ্কার ঝাঁঝ কেড়ে নিয়ে এখন ভারতীয় বাঘদের দাপট দেখছে ক্রিকেট বিশ্ব। তবে এবার পরের সিরিজের জন্য ফোকাস ঠিক করছে টিম ইন্ডিয়া। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। ৬ তারিখ সেই ম্যাচ খেলে দেশে ফিরবে বিরাট এন্ড কোং।

শ্রীলঙ্কা সিরিজ প্যাক আপ করে দেশে ফেরার পরই ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে অস্ট্রেলিয়া। মার্চ মাসে টেস্ট সিরিজ খেলেছিল ভারত- অস্ট্রেলিয়া। তাতে ২-১ সিরিজ পকেটে পুড়েছিল তারা। তবে এবার অন্য ফর্মাট। তাই নীল নক্সাও বানাতে হবে অন্যভাবে। পরপর সিরিজ জিতে একদিনের র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দল এবার ক্যাঙারুদের বিরুদ্ধে লড়বে।
অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ তুলনা করলে চলবে না। দুটো আলাদা দল, ফলে রণনীতিও আলাদা হবে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলছে টিম অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে তারা হেরে বসে আছে বাংলাদেশের কাছে। তবে এ থেকে বোঝা যায় না ভারত -অস্ট্রেলিয়া সিরিজ কীরকম গড়াবে।

একনজরে দেখে নেওয়া যাক কবে কোথায় ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু একদিনের সিরিজ। চেন্নাইতে প্রথম ম্যাচ। এছাড়াও বেঙ্গালুরু, নাগপুর, ইন্দোরে রয়েছে ম্যাচ। অক্টোবরের ২ তারিখ একদিনের সিরিজের শেষ ম্যাচটি হবে ইডেনে।

এছাড়াও রয়েছে তিনটি -টোয়েন্টি ম্যাচ। হায়দরাবাদ,রাঁচি,গুয়াহাটিতে হবে ম্যাচ।












Click it and Unblock the Notifications