কেপ টাউনে এলগারের আউট নিয়ে ডিআরএস বিতর্কে ভারত, শাস্তির কবলে পড়বেন বিরাট কোহলিরা?
কেপ টাউন টেস্ট সাড়ে তিন দিনেরও কম সময়ে জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন সবচেয়ে বেশি সরগরম ডিআরএস বিতর্ক নিয়ে। মাঠের মধ্যেই বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন-সহ ভারতীয় ক্রিকেটাররা যেভাবে ডিআরএসের সিদ্ধান্তগুলিতে অসন্তোষ প্রকাশ করেছেন তাতে তাঁদের শাস্তির আশঙ্কা ক্রিকেটপ্রেমীদের মনে।

Virat Kohli walked up to the stumps and said: "Focus on your team as well and not just the opposition. Always trying to catch people". Virat Kohli speaking right into the stump mic indicating that the DRS is definitely rigged to favour South Africa. #INDvsSA #ViratKohli pic.twitter.com/oGF13DeGoZ
— Avish Sidhwani (@SidhwaniAvish) January 14, 2022
বিরাট কোহলিদের আচরণ সমর্থনযোগ্য নয় বলেই মন্তব্য করেছেন সিংহভাগ প্রাক্তন ও ক্রিকেট সমর্থকরা। কেন না, একটি উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে থাকা দর্শক, বিশেষ করে যাঁরা এই খেলা দেখে নিজেদের কেরিয়ার তৈরির জন্য উদ্বুদ্ধ হতে চান, তাঁদের জন্য বিরাটদের আচরণ মোটেই ঠিক নয় বলে জানিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় আবার পাল্টা হক আই বা বল ট্র্যাকিং টেকনোলজি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। গতকাল ডিন এলগারের রক্ষা পাওয়াই হোক বা আজ ভ্যান ডার ডুসেনের ক্ষেত্রে জোড়া ডিআরএস কোনওটিই ভারতের পক্ষে যায়নি। সেই নিয়ে ক্ষোভ ধরা পড়ে বিরাট অ্যান্ড কোং-এর বডি ল্যাঙ্গুয়েজে।
Whatt is going on
— Fahmidah Yousfi (@fahmidahyousfi) January 13, 2022
Virat Kohli speaking right into the stump mic indicating that the DRS is definitely rigged to favour South Africa.
KL Rahul: whole country against 11 people pic.twitter.com/6DUbTTpnks
তবে একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্র মারফত দাবি করছে, বিরাট কোহলিরা ডিআরএস সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তাঁদের শাস্তির মুখে পড়তে হচ্ছে না। কেন না, বিরাট ও তাঁর টিমমেটদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়েরই হয়নি। তবে গতকালের খেলার পর আইসিসির ম্যাচ অফিসিয়ালরা বিরাট ও তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএসের বিষয়টি নিয়ে কথা বলেন বলে জানা যাচ্ছে। আচরণের জন্য সতর্কও করা হয়। তবে সরকারিভাবে বিরাটদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।
A tough one to take. Thank you to all the fans for your support 🇮🇳🙏🏻 pic.twitter.com/24wyhnhdyW
— Virat Kohli (@imVkohli) January 14, 2022
আজ ডুসেনের বিরুদ্ধে রিভিউ নিয়েও তা নষ্টের পর বিরাট গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেন। কিন্তু অসন্তোষ প্রকাশ করেননি। পরে ডুসেনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন নাকচ হলে ভারত রিভিউ নিলে দেখা যায় তা আম্পায়ার্স কল, অর্থাৎ অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বলেন,মাঠে কী হয়েছে আমরা জানি, বাইরের কারও পক্ষে তা বোঝা সম্ভব নয়। তবে এ ব্যাপারে আর কোনও মন্তব্য করে বিতর্ক বাড়াতে চাননি বিরাট। তবে এটাও ঠিক বিরাট, অশ্বিন, রাহুলরা মাথা গরম করে খেলা সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেও তার পরের ৬ ওভারের বেশ কয়েকটি বাউন্ডারি মেরে সহজেই ৩৫-এর উপর রান তুলে ফেলে ম্যাচের রাশ নিয়ে নেয় প্রোটিয়ারা। বিরাট যে মুহূর্তগুলির সুযোগ হাতছাড়ার কথা বলছিলেন, এটাও তার অন্যতমই।












Click it and Unblock the Notifications