এই বাংলাদেশই তাঁর দেখা সেরা, জানালেন সচিন তেন্ডুলকর
এই বাংলাদেশই তাঁর দেখা সেরা, জানালেন সচিন তেন্ডুলকর
২০০৭ সালে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কুইন্স পার্ক ওভালের ওই ম্যাচে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টিম ইন্ডিয়াকে ৫ উইকেটে হারিয়েছিলেন টাইগার্সরা। ওই ভারতীয় দলের অন্যতম সচিন তেন্ডুলকর অবশ্য সেবারের থেকে এবারের বাংলাদেশ দলকেই এগিয়ে রাখছেন।

এই বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের অন্যতম সদস্য শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি মোর্তোজা, তামিম ইকবালরা সেবারও ছিলেন জাতীয় দলে। তবু সেই দলের থেকে এবারের বাংলাদেশ দল অনেক বেশি পরিণত এবং লড়াকু বলেই মনে করেন সচিন তেন্ডুলকর। এবারের বাংলাদেশ দল তার সর্বকালের সেরা বলে মত দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ যে পারফরম্যান্স দিয়েছে, তাতে খুশি সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টে শাকিবদের ধারাবাহিকতায় মুগ্ধ হয়েছেন মাস্টার ব্লাস্টার। এমনকী ভারতের বিরুদ্ধে বাংলাদেশী ব্যাটসম্য়ানরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন বলেই জানিয়েছেন সচিন তেন্ডুলকর। লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধেও টাইগার্সরা নিজেদের সেরাটা দেবেন বলেই বিশ্বাস করেন মাস্টার ব্লাস্টার।












Click it and Unblock the Notifications