বিশ্বকাপের ক্রিকেটারদের থেকে 'আইপিএল' বোঝা কমাতে কোন অবস্থান বোর্ডের!বিভ্রান্তি চরমে
আর তিন সপ্তাহও পড়ে নেই আইপিএল শুরু হতে। এদিকে, বেশ কয়েকটি বিষয় নিয়ে এখনও সুস্থির মতামতে আসতে পারেনি বিসিসিাই। এদিকে, আইপিএল-এর মাহসমারোহ সামনেই।
আর তিন সপ্তাহও পড়ে নেই আইপিএল শুরু হতে। এদিকে, বেশ কয়েকটি বিষয় নিয়ে এখনও সুস্থির মতামতে আসতে পারেনি বিসিসিাই। এদিকে, আইপিএল-এর মাহসমারোহ সামনেই। এখনও পর্যন্ত বোর্ড স্পষ্ট করতে পারেনি বিশ্বকাপ যে সমস্ত ক্রিকেটাররা অংশ নেবেন ,তাঁদের নিয়ে ফ্র্যাঞ্চাইসিগুলির অবস্থান কী?

আইপিএল -এর ১২ তম সিজনে আদৌ বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের ওপর দায়িত্বের চাপ কমানো হবে কি না , তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট নয়। বোর্ডের একটি সূত্রের দাবি, যে এই বিষয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইসির সঙ্গে কথা হয়ে গিয়েছে । তবে ফ্র্যাঞ্চাইসিগুলির দাবি, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও কথাই বলেনি বিসিসিআই। এদিকে, এক এক জন ক্রিকেটারের ওপর বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছে। এবার দলের প্রোমোশনের কাজে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও চিন্তার ভাঁজ রয়েছে ফ্র্যাঞ্চাইসিগুলির কপালে।
আগামী ২৩ মার্চ থখেকে শুরু হচ্ছে আইপিএল। এই বছর প্লে অফের খেলা শুরু হবে সন্ধ্যে ৭ টা থেকে। তবে এই ক্রিকেট সমারোহের অনেকাংশের খেলার তারিখই নির্ভর করছে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার ওপর। সব মিলিয়ে দেশ এখন ক্রিকেট সমারোহকে সাদরে গ্রহণ করতে মুখিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications