Mohammed Shami: ‘শিল্পী’ শামিদের তৈরি করা যায় না, বঙ্গ বোলারকে বিরাট সার্টিফিকেট টিম ইন্ডিয়ার বোলিং কোচের
বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। ভারতীয় দলের পেসার খেলেছেন সাতটি ম্যাচ। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট নেওয়ার নজিরও।কিন্তু শামির পারফরম্যান্স নিয়ে কোনও কৃতিত্ব নিতে চান ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।
ভারতীয় দলের বোলিং কোচ স্পষ্টই জানিয়েছেন, শামি একজন শিল্পী। তাঁর মতো বোলারকে কোনও কোচ তৈরি করে দিতে পারেন না। কোচ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি পরশ মামব্রেরও মেয়াদ বৃদ্ধি করেছে বিসিসিআই। ভারতীয় দল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হারলেও শামি-বুমরাহরা গোটা টুর্নামেন্টেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

শামির পারফরম্যান্স প্রসঙ্গে মামব্রে বলেন, 'এটি এমন একটি দক্ষতা যা শামি প্রচণ্ড পরিশ্রমে অর্জন করেছেন এবং নিজেকে বোলার হিসেবে গড়ে তুলেছেন। সিমের উপর নিজের দক্ষতা বাড়িয়েছেন, সেইসঙ্গে নিখুঁত কব্জি অবস্থানের উপর জোর দিয়েছেন। শামি বিরল প্রতিভার অধিকারী।'
অন্যদিকে বুমরাহ প্রসঙ্গে বলেছেন, 'বুমরাহের অন্য রকম বোলিং অ্যাকশনের কারণে বল একই পজিশন থেকে যে কোনও দিকে সুইং করতে পারে। এগুলো সবই শিল্প। কঠোর অনুশীলন, পরিশ্রম এবং দায়বদ্ধতা ছাড়া এই বিষয়গুলি রপ্ত করা যায় না।'
বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন মহম্মদ শামি। আইসিসি-র বিচারে নভেম্বর সেরা হওয়ার দৌড়ে মনোনীত হয়েছেন মহম্মদ শামি। তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলও । মাসের সেরা হওয়ার জন্য শামির সঙ্গে সঙ্গে দুই অজি তারকাকেও মনোনীত করা হয়েছে।












Click it and Unblock the Notifications