পরপর দুই ম্যাচে ব্যাটে-বলে অনবদ্য নীতীশ রানা ফের ম্যাচের সেরা হয়ে তাক লাগালেন
দিল্লি ম্যাচে মাত্র ৩৫ বলে ৫৯ রান করে কলকাতাকে বড় রানের দিকে ঠেলে দিয়েছিলেন নীতীশ রানা।
দিল্লি ম্যাচে মাত্র ৩৫ বলে ৫৯ রান করে কলকাতাকে বড় রানের দিকে ঠেলে দিয়েছিলেন নীতীশ রানা। আর এদিন ব্যাটের পাশাপাশি বল হাতে জ্বলে উঠলেন তিনি। ফলে দিল্লি ম্যাচের মতোই এই ম্যাচেও সেরা নির্বাচিত হলেন নীতীশ।

এদিন তিনি ২৭ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। যে সময়ে নেমেছিলেন তখন জলের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৭০ রান। প্রয়োজন ছিল মাথা ঠান্ডা রেখে ২০ ওভারের মধ্যে দলকে জিতিয়ে ফেরা। সেই কাজটাই ঠান্ডা মাথায় করে গেলেন কেকেআর মিডল অর্ডার ব্যাটসম্যান রানা।
প্রথমে রবীন উথাপ্পার সঙ্গে ৩২ রানের পার্টনারশিপ গড়েন উথাপ্পা। পরে দীনেশ কার্তিককে সঙ্গ দিয়ে অপরাজিত ৬১ রানের পার্টনারশিপ গড়ে দলকো জিতিয়ে মাঠ ছাড়েন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে ম্যাচে মাঝে আচমকা রানার হাতে বল ধরিয়ে দিয়েছিলেন অধিনায়ক কার্তিক। এক ওভারে সকলকে অবাক করে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের উইকেট নিয়ে চমকে দেন তিনি।
এদিনও উইকেট পড়ছে না দেখে রানাকে বল করা কার্তিক। সপ্তম ওভারের শেষ বলে রাহানে স্টাম্পড আউট হন রানার বলে। তার আগে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রাহানে। ১৯ বলে ৩৬ করে তিনি ফিরে যান। এরপরে ডার্সি শর্টকে বোল্ড করেন রানা। শর্ট ৪৪ রানের মাথায় ফিরে যান।
২ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে রানা ২ উইকেট নেন। অন্যদিকে ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৩৫ রান করে দলকে জেতান। এভাবেই পরপর দুই ম্যাচে রানা ম্যাচের সেরা হলেন।












Click it and Unblock the Notifications