Nitish Rana: নীতীশ ঘরোয়া ক্রিকেটে জুটি বাঁধছেন রিঙ্কুর সঙ্গে! দিল্লি ছেড়ে নাইট অধিনায়ক চললেন উত্তরপ্রদেশ

Nitish Rana: নীতীশ রানার সঙ্গে রিঙ্কু সিংয়ের বন্ধুত্ব, ঘনিষ্ঠতা বেড়েছে কলকাতা নাইট রাইডার্সে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে নাইটদের নেতৃত্ব দিয়েছেন নীতীশ, আর তাঁর বড় অস্ত্র হিসেবে বারবার দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন রিঙ্কু সিং।

কেকেআরের পাশাপাশি এবার ঘরোয়া ক্রিকেটেও নীতীশ-রানা জুটি দেখা যাবে। ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ, দিল্লির থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে নীতীশ যোগ দিতে চলেছেন উত্তরপ্রদেশ দলে।

Nitish Rana: নীতীশ ঘরোয়া ক্রিকেটে জুটি বাঁধছেন রিঙ্কুর সঙ্গে!

উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা ওই সংবাদমাধ্যমকে বলেছেন, নীতীশ সব কিছু ঠিকঠাক চললে ঘরোয়া ক্রিকেট খেলতে উত্তরপ্রদেশে যোগ দিচ্ছেন। কথাবার্তা হয়েছে, দলে যোগদানের প্রক্রিয়া চলছে। দ্রুতই সরকারিভাবে সবকিছু জানিয়ে দেওয়া হবে। নীতীশ অবশ্য এ প্রসঙ্গে এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন।

দিল্লির নীতীশ রানা ও ধ্রুব সোরে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নো অবজেকশন সার্টিফিকেশন চেয়েছিলেন। ডিডিসিএ-র তরফে তা তাঁদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিডিসিএ-র যুগ্ম সচিব রাজন মনচন্দা। সোরে খেলবেন বিদর্ভের হয়ে। তবে নীতীশ রানা কোন দলে যোগ দেবেন তা নিয়ে চর্চা চলছে।

উত্তরপ্রদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা রিঙ্কু সিং। এবার নীতীশ উত্তরপ্রদেশের হয়ে খেললে নিঃসন্দেহে মিডল অর্ডার আরও শক্তিশালী হবে। রানা উত্তরপ্রদেশের অধিনায়কও হতে পারেন। বিগত কয়েক বছরে উত্তরপ্রদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব রয়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপের মিডল অর্ডার বেশ দুর্বল।

Nitish Rana: নীতীশ ঘরোয়া ক্রিকেটে জুটি বাঁধছেন রিঙ্কুর সঙ্গে!

গত মরশুমে রঞ্জি অভিযানের মাঝপথে বাদ পড়েছিলেন নীতীশ। তারপর মুম্বই ম্যাচে তাঁকে দলে ফেরায় দিল্লি। কিন্তু ওই বাদ পড়ার সিদ্ধান্তটিকে মোটেই ভালোভাবে নেননি নীতীশ। সাদা বলের ক্রিকেটে তিনি দিল্লি দলের অন্যতম স্তম্ভ ছিলেন। গত মরশুমের রঞ্জিতে দিল্লির শেষ ম্যাচটি ছিল অ্যাওয়ে ম্যাচ। নীতীশ ওই ম্যাচের আগেই নিজেকে সরিয়ে নেনয

ডিডিসিএ কর্তারা জানিয়েছেন, নীতীশ যখন অন্য দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তখন তাঁকে জোর করে ধরে রাখা অর্থহীন। আমরা দল নির্বাচনের বিষয়ে মাথা ঘামাই না। সেখানে কোনও আশ্বাস দিয়ে কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে নীতীশ ইউপি টি ২০ লিগে খেলেন কিনা সেটাই দেখার। টুর্নামেন্ট শুরু অগাস্টের ৩০ তারিখ, প্লেয়ার ড্রাফট হবে কাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+