Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: শতরান করে পরিবারের সঙ্গে দেখা করলেন নীতীশ, ছেলেকে নিয়ে আবেগপ্রবণ রেড্ডি পরিবার, দেখুন ভিডিও

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে নায়কের নাম নীতীশ কুমার রেড্ডি। কঠিন সময় শতরান করেছেন, দলকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। দিনের শেষে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে আবেগে ভাসলেন ভারতীয় ক্রিকেটের নয়া এনকেআর। এটাই শনিবাসরীয় দিনলিপি নীতীশের।

পারথের প্রথম ম্যাচ থেকেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছিলেন, দলের প্রয়োজনে কার্যকরী ভূমিকাও নিয়েছেন। কিন্তু শনিবার মেলবোর্নের ইনিংসের পর তারকা হয়ে উঠেছেন নীতীশ কুমার রেড্ডি। কেনই বা হবেন না। মেলবোর্নে মাঠে ৮ নম্বরে নেমে শতরান তাও তৃতীয় ভারতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে।

মেলবোর্নের গ্যালারিতে উপস্থিত ছিলেন নীতীশ কুমার রেড্ডির পরিবারের সদস্যরাও। শনিবার সকালে যখন থেকে নীতীশ ব্যাট করতে শুরু করেছেন তখন থেকেই গ্যালারি থেকে গলা ফাটানো শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। প্রথমে অর্ধশতরান করেন নীতীশ। এর পর নাটকীয়ভাবে প্রবল চাপের মধ্যে শতরান করলেন। সেঞ্চুরি করার পর মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। নীতীশ যখন মাঠ থেকে বেরিয়ে আসছিলেন তখন গ্যালারি থেকে জোরে জোরে ছেলেকে ডেকে যাচ্ছিলেন তঁার বাবা মুত্যালা রেড্ডি।

গ্যালারি থেকে ছেলেকে দেখেছেন কিন্তু দিনের শেষে সামন থেকেও দেখলেন। শুধু একা মুত্যালা রেড্ডি নন সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-কন্যাও। শনিবার বিকেলের দিকে( ভারতীয় সময় অনুসারে) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের সাজঘরের সামনে অপেক্ষা করছে রেড্ডি পরিবার। এরপর দরজা খুলে বাইরে বেরিয়ে অবাক হয়ে যান নীতীশ পরিবারের সদস্যদের একসঙ্গে দেখে।


ছেলে প্রথমেই আলিঙ্গন করেন মা। নীতীশ মাকে জিজ্ঞেস করেন তুমি খুশি হয়েছে, মা বলেন খুবই। এরপর নীতীশকে আলিঙ্গন করেন তাঁর বোন। দাদার এমন কীর্তিতে গর্বিত বোনও। এরপর এল সেই মুহূর্ত। বাবাকে জরিয়ে ধরলেন নীতীশ। বাবা-ছেলের চোখে জল। আবেগ যেন কিছুতেই বাঁধ মানছে না। এমন দিনের জন্য সব কষ্ট সহ্য করা যায়। নীতীশকে ক্রিকেটার তৈরি করার জন্য অনেক পরিশ্রম ও আত্মত্যাগ করেছেন মুত্যালা রেড্ডি। আজ সব সার্থক।

মুত্যালা রেড্ডি এর পর বলেন, আজ আমরা খুবই গর্বিত, এই দিনটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই বিসিসিআইকে। নীতীশের বোন বলেন, এই যাত্রাপথটা সহজ ছিল না। আজ আমরা খুবই খুশি এবং গর্বিত।

এদিকে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে নীতীশের জন্য ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+