AUS vs IND: গম্ভীরের মন্ত্রেই সামলালেন বাউন্সার, কীভাবে ঋষভের সঙ্গে পরিকল্পনা কার্যকর করলেন? জানালেন নীতীশ

পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে হর্ষিত রানার সঙ্গেই অভিষেক হল নীতীশ কুমার রেড্ডির। টি২০ স্পেশ্যালিস্ট ক্রিকেটারকে কেন টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে তা নিয়ে আগেই প্রশ্ন উঠে। সমালোচনাকে গুরুত্ব না দিয়ে পারথে প্রথম টেস্টে নীতীশকে প্রথম একাদশকে সুযোগ দেন কোচ গৌতম গম্ভীর। কোচের আস্থার মান রাখলেন নীতীশ।

পারথ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু পারথের মতো গতি সহায়ক পিচে ভারতীয় দল ১৫০ রানেই অলআউট হয়। বিরাট, যশস্বী, কেএল রাহুলদের ফ্লপ শো-য়ের মধ্যেই মানরক্ষা করলেন সেই নীতীশই। অভিষেক ম্যাচে নীতীশ কুমার রেড্ডি ৫৯ বলে ৪১ রান করলেন, নীতীশ ৪১ রানের ইনিংসে ছয়টি চার এবং একটি ছক্কা মারেন। পারথে-র গতি সহায়ক পিচে কীভাবে রান পেলেন এবং গম্ভীরের কোন মন্ত্র তাঁকে সাহায্য করল, সেটা ফাঁস করেছেন নীতীশ।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক ভারতীয় ব্যাটার যখন শুধু ক্রিজে আসছেন এবং সাজঘরে ফিরে যাচ্ছেন তখন ঋষভ পন্থ এবং নীতীশ রেড্ডি অজি বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হলেন।

দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যালেনে নীতীশ রেড্ডি বলেন, আমি আমার পরিকল্পনাগুলোকে কার্যকর করার নীতি গ্রহণ করি। আমি আগ্রাসী ব্যাটার ঋষভ পন্থের সঙ্গে খেলতে শুরু করি। তিনি আমাকে গাইড করতে থাকেন। আমরা পরিকল্পনা নিয়েছিলাম লিয়ঁ-র বল খুব বেশি ঘুরছে না, ফলে তাঁর ওভারেই রান তুলতে হবে। সেই মতোই খেলি।

AUS vs IND: বুমরাহ-সিরাজদের বোলিংয়ে দিশেহারা অজি ব্যাটাররা, পারথে কামিন্সদের পাল্টা চাপে ফেলল ভারত
একইসঙ্গে কোচ গৌতম গম্ভীরের মন্ত্র কীভাবে তাঁকে এই ম্যাচের জন্য তৈরি হতে সাহায্য করেছিল সেটাও উল্লেখ করেন নীতীশ। ভারতীয় দলের ক্রিকেটারের কথায়, ম্যাচের আগে আমি গৌতম গম্ভীর স্যারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে পরামর্শ দেন যে কোন বাউন্সার কাঁধের উপর দিয়ে খেলতে হবে. দেশের জন্য বুলেটের মতো বাউন্সার সামলাতে হবে। তাঁর পরামর্শ আমার খুব কাজে লেগেছে।

সাংবাদিক সম্মেলনে এসে নীতীশ বলেন, আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। বিরাট কোহলি আমার আইকন তাঁর থেকে ক্যাপড নেওয়া আমার কাছে খুবই একটা সম্মানের একটা বিষয়। আমি খুব খুশি, এটা ধরে রাখতে চাই। ভারতীয় এ দলের খেলা আমাকে অনেক সাহায্য করেছে, কারণ আমি প্রথমবার অস্ট্রেলিয়া এলাম, এখানে উইকেট আলাদা, সেটা বুঝতে সাহায্য করেছে ভারতীয় এ দলের হয়ে খেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+