Under-19 Women’s T20 World Cup 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ জানুয়ারিতে, ভারতের নেতৃত্বে নিকি

Under-19 Women's T20 World Cup 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতানোর পর এবার টি২০ বিশ্বকাপেও ভারতের নেতৃত্বে নিকি প্রসাদ। আগামী মাসেই শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ।

আজ ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। ভারত এবার মেয়েদের টি২০ বিশ্বকাপে নামবে খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ নিয়েই।

Under-19 Women s T20 World Cup 2025

মালয়েশিয়ায় ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ চলবে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত। চারটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দল।

মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের খেলাগুলি হবে কুয়ালা লামপুরের বেউয়েমাস ওভালে। প্রতিটি খেলাই শুরু ভারতীয় সময় বেলা ১২টা থেকে। ১৯ জানুয়ারি ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২১ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৩ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ।

গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি করে দল পৌঁছবে সুপার সিক্সে। সুপার সিক্সে দুটি গ্রুপ থাকবে। গ্রুপ ১-এ থাকবে গ্রুপ এ ও গ্রুপ ডি-র সেরা তিনটি করে দল। গ্রুপ বি ও সি-র সেরা তিনটি দল জায়গা পাবে গ্রুপ ২-তে।

সুপার সিক্সে গ্রুপ পর্বের প্রতিযোগীদের বিরুদ্ধে পাওয়া জয়, পয়েন্ট সংখ্যা, নেট রান রেট- সবই বিবেচ্য হবে। প্রতিটি দল সুপার সিক্সে খেলবে ২টি করে ম্যাচ। তবে গ্রুপ পর্বে যারা অন্য গ্রুপে খেলেছিল তাদের সঙ্গেই ম্যাচগুলি খেলতে হবে। সুপার সিক্সে দুটি গ্রুপের প্রথম দুটি স্থানাধিকারীরা যাবে সেমিফাইনালে।

মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল হবে ৩১ জানুয়ারি। ফাইনাল ২ ফেব্রুয়ারি। ভারত সম্প্রতি এশিয়া কাপ জিতেছে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ অভিযানে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে নিকি প্রসাদের দল।

মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ভারতীয় দল- নিকি প্রসাদ (অধিনায়ক), সানিকা চালকে (সহ অধিনায়ক), জি তৃষা, কমলিনী জি (উইকেটকিপার), ভাবিকা আহিরে (উইকেটকিপার), ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, জোশিতা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেশরী দৃথি, আয়ুষি শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস। স্ট্যান্ডবাই- নন্দনা এস, ইরা জে, অনাদি টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+