দরজায় লাথি, শাস্তির মুখে আম্পায়ার নাইজেল লং

আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের দরজা লাথি মেরে ভেঙে বিতর্কে জড়ানো আম্পায়ার নাইজেল লংকে ফাইনাল থেকে বাদ দিচ্ছে না বিসিসিআই।

আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের দরজা লাথি মেরে ভেঙে বিতর্কে জড়ানো আম্পায়ার নাইজেল লংকে ফাইনাল থেকে বাদ দিচ্ছে না বিসিসিআই। এই আচরণের জন্য ইংল্যান্ডের ওই আম্পায়ারকে আইপিএল শেষ হতেই বিসিসিআইয়ের তদন্ত কমিটির মুখোমুখি বসতে হতে পারে বলে সূত্রের খবর।

নাইজেল লংকে আইপিএলের ফাইনালে রাখছে বিসিসিআই

উল্লেখ্য, গত শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএলের ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাইজেল। হায়দরাবাদের ইনিংসের শেষ ওভারে বল করছিলেন আরসিবির উমেশ যাদব। তার মধ্যে একটা নো-বল ডাকেন ওই ইংল্যান্ডের আম্পায়ার। উমেশ যাদবের পা স্ট্যাম্পের মধ্যে ছিল বলেই মাঠের জায়েন্ট স্ক্রিণে ভিডিও রিপ্লেতে দেখা যায়। আরসিবির অধিনায়ক বিরাট কোহলি এবিষয়ে কথা বলতে গেলে, আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। ইনিংস ব্রেকে ক্ষুব্ধ লং ড্রেসিং রুমের দরজা লাথি মেরে ভেঙে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিজের ওই আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে চিন্নাস্বামী স্টেডিয়াম কর্তৃপক্ষকে ৫০০০ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন নাইজেল লং। যদিও তাতে সন্তুষ্ট না হয়ে ইংল্যান্ডের ওই আম্পায়ারের বিরুদ্ধে আরো কড়া শাস্তি দাবি করেছে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপরেই নাইজেল লংয়ের বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেই সঙ্গে এও জানিয়েছে, আইপিএলের ফাইনালে নাইজেল লংকে ম্যাচ অফিসিয়াল হিসেবে রাখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+