পরের আইপিএলও কি আরব মুলুকে, সৌরভের ভারতের সঙ্গে মউ-চুক্তিতে বাড়ল জল্পনা

পরের আইপিএলও কি আরব মুলুকে, সৌরভের ভারতের সঙ্গে মউ-চুক্তিতে জল্পনা বাড়ল

করোনা মহামারীর মধ্যে আইপিএল শুরু হয়েছে আরব আমিরশাহিতে। বিশ্বের জনপ্রিয় লিগকে বাঁচাতে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বেছে নিয়েছেন আরব দেশকে। ২০২০-র আইপিএল শুরু হতে না হতেই এখন জল্পনা শুরু হয়েছে ২০২১-এর আইপিএল নিয়ে। ২০২১-এর আইপিএলও কি তাহলে হবে আরব দেশে!

ঐতিহাসিক মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর

ঐতিহাসিক মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর

আসলে এই জল্পনা শুরু হয়েছে একটি মউ চুক্তিকে ঘিরে। ভারতীয় বোর্ড বিসিসিআই এবং আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড ইসিবি-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে ২০২০-র লিড শুরুর দিনই। ঐতিহাসিক মউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতীয় ক্রীড়া জগতে জল্পনার পারদ চড়েছে।

২০২০-র আইপিএল শুরুর দিনই মউ স্বাক্ষরিত

২০২০-র আইপিএল শুরুর দিনই মউ স্বাক্ষরিত

ভারতীয় বোর্ডের অনুরোধে এবার আইপিএল আয়োজনে কোনও খামতি রাখেনি এমিরেটস ক্রিকেট বোর্ড। করোনা আবহে ২০২০-র আইপিএল শুরুর দিনই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় সার্বিক ক্রিকেট উন্নয়নের কথা ভেবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এই বার্তা দিয়ে জানান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইসিবির সভাপতি খালিদ আল জারুনির মধ্যে স্বাক্ষরিত হয় চুক্তি।

২০২১-এর আইপিএলে আরব আমিরশাহিই ভেন্যু!

২০২১-এর আইপিএলে আরব আমিরশাহিই ভেন্যু!

এর ফলে জল্পনা শুরু হয়েছে, আগামী বছর যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় ভারতে, ২০২১ সালের আইপিএলও আরব আমিরশাহিতে হতে পারে। দুই দেশের মউ-এর ফলে এই ধারণা আরও জোরালো হয়েছে। এর কারণ এই আইপিএল শেষ হতে না হতেই ছ-মাসের মধ্যে ফের আইপিএল হবে। এই আইপিএলে আরব আমিরশাহিকেই ভেন্যু হি্সেবে বেছে নিতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্ল্যান বি তৈরি রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্ল্যান বি তৈরি রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজও বিসিসিআই আয়োজন করতে পারে আরব মুলুকে। দেশের করোনা পরিস্থিতির মধ্যে আইপিএল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের জন্য প্ল্যান বি তৈরি রাখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+